সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বেঙ্গালুরুর প্রথম মহিলা ট্যাক্সি চালকের মৃতদেহ৷ মৃত ভারতী বীরথ বেঙ্গালুরুতে ওই বাড়িতেই ভাড়া থাকতেন বলে পুলিশ সূত্রের খবর৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ভারতী৷ কিন্তু, ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই খবর৷
অন্ধপ্রদেশের বাসিন্দা ভারতীয় ১০ বছর আগে বেঙ্গালুরু আসেন৷ প্রথমে দরজি হিসেবে কাজ করতেন৷ পরে এক স্বেচ্ছাসেবি সংস্থার সাহায্যে গাড়ি চালাতে শেখেন৷ দুই বছর আগে বেঙ্গালুরুর প্রথম মহিলা ট্যাক্সি চালক হিসেবে উবের-এ যোগ দেন৷ এর জন্য খবরেও উঠে আসে তাঁর নাম৷
বেঙ্গালুরুর যে বাড়িতে ভারতীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সেখানেই একা ভাড়া থাকতেন তিনি৷ তাঁর ঝুলন্ত মৃতদেহ সবার প্রথমে দেখতে পান বাড়ির মালিকই৷ রবিবার থেকে ভারতীর কোনও সাড়াশব্দ না পেয়ে সোমবার তাঁর ঘরে খোঁজখবর নিতে যান মালিক৷ ঘরে ঢুকেই ভারতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা