সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও প্রশাসনিক সমস্যা, রাস্তার বেহাল দশা কিংবা চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির সম্মুখীন হলে একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের অভিযোগ দাখিল করার কথা রাজ্যবাসীকে বলেছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ কিন্তু তাঁর এই মানবসেবাই আপাতভাবে সমস্যা ডেকে আনল মন্ত্রীর জীবনে৷ হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি প্রশাসনিক সমস্যার অভিযোগের পরিবর্তে পেলেন বিয়ের প্রস্তাব৷ একটি কিংবা দু’টি নয়৷ রীতিমতো ৪৪,০০০ বিবাহ প্রস্তাব পেলেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী৷ অনুপমা, প্রিয়া, কাঞ্চন, দেবিকার মতো বহু মহিলাই মন্ত্রীকে প্রেম এবং বিবাহ প্রস্তাব দিয়েছেন৷ আর খুব আশ্চর্যভাবেই তাঁরা ভেবেছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলি বুঝি সোজা গিয়ে তাঁদের স্বপ্নের পুরুষের কাছে পৌঁছবে৷ কিন্তু বাস্তবে স্বভাবতই এমনটা হয়নি৷ তাঁদের পাঠানো এই বার্তা গিয়ে তাঁর দফতরের কর্মীর হাতে পৌঁছেছে৷ আর এই বার্তার খবর প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে চারদিকে৷
জানা গিয়েছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মোট ৪৭,০০০ বার্তা এসেছে৷ কিন্তু তারমধ্যে ৪৪,০০০ বার্তাই বিয়ের প্রস্তাব৷ মাত্র ৩,০০০ বার্তা অভিযোগ সংক্রান্ত৷
এই বিষয়ে আরজেডি’র উত্তরসূরিকে প্রশ্ন করা হলে তিনি মজা করে বলেন, “আমি বিবাহিত হলে এই বিষয়টি নিয়ে সমস্যা হত বাড়িতে৷ কিন্তু আমি এখনও সিঙ্গল৷”
‘বিয়ের কথা ভাবছেন?’ প্রশ্নের উত্তরে লাজুক ২৬ বছরের মন্ত্রীর উত্তর, “বিয়ে তো করব৷ কিন্তু পরিবারের সদস্যরা যাঁকে পছন্দ করবেন, তাকেই জীবনসঙ্গী হিসাবে দেখতে চাই৷”
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ