সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমবর্ধমান সংক্রমণের জের। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়াল বিহার সরকার। নীতীশ কুমার (Nitish Kumar) সরকার মঙ্গলবার রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবার অন্তর্গত সবকিছুকে ছাড় দিয়েছে সরকার।
রাজধানী পাটনা-সহ রাজ্যের ১৫টি জেলায় ইতিমধ্যেই কড়া লকডাউনের আওতায়। তবে চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সংক্রমিত হওয়ার ঘটনা সামনে আসায়। রাজ্য বিজেপি নেতৃত্বের ২৪ জন শীর্ষ নেতা করোনা আক্রান্ত। যা নিয়ে উদ্বিগ্ন গেরুয়া শিবির। বিহারে এনডিএ সরকার যারপরনাই লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় দেখছে না এই মূহূর্তে। বিজেপির ৭৫ জন নেতার নমুনা পরীক্ষার পর ২৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।
[আরও পড়ুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কা? জুন মাসে ৬ শতাংশ বাড়ল খুচরো পণ্যের দাম]
স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে এই মূহূর্তে ১৭,৪২১ জন করোনা আক্রান্ত। তার মধ্যে ১২,৩৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। কিন্তু পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই সংক্রমণের মাত্রা বেড়ে গিয়েছে রাজ্যে। আনলক পর্বেও লাগামছাড়া সংক্রমণের জেরে লকডাউন বাড়ানো হয়েছে রাজ্যে। সোমবারই পাটনা মেডিক্যাল কলেজের এক ডাক্তার করোনায় মারা গিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবও করোনা পজিটিভ।
[আরও পড়ুন: কিছুতেই বাঁধ মানছে না করোনা, দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল ৯ লক্ষ]
সর্বশেষ খবর
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা