সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে বোনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল সে। বাবা-মাকে জানালে, এই নিয়ে তুমুল অশান্তি হয়। পরিবারটিকে ভাড়া বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়। সেই রাগেই বোনের প্রেমিককে গলা কেটে নৃশংসভাবে খুন করল দশম শ্রেণির এক ছাত্র। ঠাণ্ডায় মাথায় খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বছর পনেরোর ওই কিশোর।
[২১ পেরোনোর আগেই বিয়ে, মধ্যপ্রদেশে গ্রেপ্তার এক যুবক]
ঘটনাটি বিহারের। জানা গিয়েছে, মৃতের নাম সোনু নুনিয়ান। বিহারের কৈমুর জেলার ভাবুয়া শহরে সোনুর মামার বাড়িতে ভাড়া থাকত অভিযুক্ত কিশোরের পরিবার। মামার বাড়িতে থাকত সোনুও। অভিযুক্ত কিশোর পুলিশকে জানিয়েছে, সোনুর সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে কিছু বলতে গেলেই, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিতেন সোনু। বুধবার নিজের বোনকে সোনুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে ওই কিশোর। বিষয়টি বাবা-মাকে জানায় সে। এরপরই বাড়িওয়ালাদের সঙ্গে কিশোরের পরিবারের বচসা ও ধস্তাধস্তি হয়। তাদের ভাড়া বাড়ি থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ওই কিশোরের বোনের সঙ্গে সোনুর সম্পর্কের কথাও জানাজানি হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ভাবুয়া শহরের উপকণ্ঠে এক পাম্প হাউসে সামনে বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন সোনু। তখনই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করে অভিযুক্ত কিশোর।অস্ত্রটি ধান ক্ষেতে ফেলে দিয়ে, সোজা থানায় চলে যায় সে। গোটা ঘটনার কথা জানিয়ে আত্মসমর্পণ করে।
[কেজরির চুরি যাওয়া গাড়ি খুঁজতে পুরস্কার ঘোষণা দলের]
ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈমুর জেলার পুলিশ সুপার হারপ্রীত কউর জানিয়েছেন, অভিযুক্ত কিশোর, তার বাবা-মা ও সোনুর দুই বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের দাদু। খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
[রোহিঙ্গাদের এখনই ফেরত নয়, মোদি সরকারকে জানাল সুপ্রিম কোর্ট]
সর্বশেষ খবর
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের