Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

এবার বিহারেও বন্ধ হতে চলেছে বেআইনি কসাইখানা!

বিরোধিতায় লালুর দল আরজেডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ০৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ০৬:১৩

options
link
এবার বিহারেও বন্ধ হতে চলেছে বেআইনি কসাইখানা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই এবার বিহারেও বেআইনি কসাইখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার। বিহার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী পশুপতি কুমার পারাস।

[সম্পত্তি নিয়ে বিবাদ, বেঙ্গালুরুতে জাতিবিদ্বেষের শিকার শিখ পরিবার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরই দেশের বেআইনি গো-হত্যা রুখতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। দেশের পশুহাট বা পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আর মোদি সরকারের নীতির প্রতিফলন ঘটছে বিজেপিশাসিত রাজ্যগুলিতেও। এবছরই উত্তররপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই, রাজ্যে বেআইনি কসাইখানাগুলি বন্ধের নির্দেশ জারি করেন যোগী আদিত্যনাথ। এনডিএ জমানায় উত্তরপ্রদেশ সরকারের দেখানো পথেই হাঁটতে চলেছে বিহার সরকারও। সে রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী  পশুপতি কুমার পারাস বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে লাইন্সেসপ্রাপ্ত ও বেআইনি সমস্ত জবাইখানা নিয়ে দপ্তরের সচিবকে রিপোর্ট দিতে বলেছি। সেই রিপোর্ট পাওয়ার পরই বেআইনি জবাইখানাগুলি বন্ধ করে দেওয়া হবে।’

[‘ভয়ে হাত-পা কাঁপছিল, ভাগ্য ভাল ওরা আমাকে ধর্ষণ করেনি’]

বিহারে এখন ১৪৯০টির মতো জবাইখানা আছে। প্রশাসন সূত্রে খবর, মাত্র দুটি বাদে বাকি সবই বেআইনি। খোদ পাটনা জেলাতেই বারোটিরও বে্শি বেআইনি জবাইখানা রয়েছে। তবে সবচেয়ে বেশি বেআইনি জবাইখানা রয়েছে কিষাণগঞ্জ ও পূর্ণিয়া জেলায়। গত বৃহস্পতিবার ভোজপুর জেলায় গো-মাংস বহনের অভিযোগে একটি বেআইনি কসাইখানার কর্মীদের মারধর করেন বজরং দলের সমর্থকরা। এরপরই ওই কসাইখানাটি সিল করে দেয় প্রশাসন। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

[সম্বল ১৫ হাজার টাকা, তাই দিয়ে বোনকে রাখিতে শৌচালয় উপহার যুবকের]

এদিকে বিহারের বেআইনি জবাইখানা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। দলের মুখপাত্র মনোজ ঝা বলেন, জবাইখানা বন্ধের সিদ্ধান্ত ভুল অগ্রাধিকারের উদাহরণ ছাড়া আর কিছুই নেই। নীতীশ কুমার এই সরকারের মুখোশমাত্র। আসলে বিহারের সরকার চালাচ্ছে বিজেপি।

[‘বেঙ্কাইয়ার উপরাষ্ট্রপতি হওয়া আসলে কৃষকদেরই জয়’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.