সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মের দাবদাহ এড়াতে দিনে একাধিকবার স্নান করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা৷ কিন্তু সেই পরামর্শ এত সিরিয়াসলি নিয়ে ফেলবেন এক ট্রেন চালক, আঁচ করতে পারেননি যাত্রীরা৷ যাত্রীবাহী লোকাল ট্রেন থামিয়ে মাঝপথেই নেমে চলে গেলেন চালক৷ স্নান করে এসে দিব্যি ঘন্টা দুয়েক পর ফের ট্রেনে চালকের কামরায় উঠে বসলেন৷
শতাধিক যাত্রী-সহ একটি লোকাল ট্রেন পাটনা থেকে মোঘলসরাই যাচ্ছিল৷ সোমবার সকাল ১০.৫৫ মিনিট নাগাদ আচমকাই ওই ট্রেনের চালক ট্রেন থামিয়ে চালকের কামরা থেকে নেমে উধাও হয়ে যান৷ প্রথমটায় যাত্রীরা ঘটনাটি বুঝে উঠতে পারেননি৷ ভেবেছিলেন, বোধহয় সিগন্যালিংয়ে কোনও সমস্যার জন্য মাঝপথে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে৷ কিন্তু একসময় তাঁরা দেখতে পান, সিগন্যাল গ্রিন হয়ে রয়েছে, তবু ট্রেন নড়ছে না৷ ঘটনার আঁচ পেয়ে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা৷
[পাসপোর্টে মহিলাদের বিয়ের আগের নামই গ্রাহ্য হবে, ঘোষণা মোদির]
খবর যায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে৷ তাঁরাও বারবার মাইকে ঘোষণা করে চালককে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেন৷ কিন্তু কোথাও চালকের খোঁজ মেলে না৷ পরে জানা যায়, ট্রেনটির চালক এম কে সিং গরমের চোটে কাহিল হয়ে পড়েছিলেন৷ পারদ ৪০-এর ঘর ছুঁতেই তিনি স্নান করতে ছুটেছিলেন৷ পিছনে যে যাত্রীবোঝাই আস্ত একটি লোকাল ট্রেন মাঝপথে দাঁড়িয়ে রয়েছে, ভুলেই গিয়েছিলেন বোধহয়! শেষ পর্যন্ত বেলা ১টা ২০ মিনিটে ফেরেন ওই চালক, তারপর ফের চলতে শুরু করে ট্রেন৷
তবে এই ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন ট্রেনযাত্রীরা৷ তাঁরা রেলের কেবিনে বিক্ষোভ দেখাতে থাকেন৷ রেল কর্তা আর কে সিংকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, কর্তব্যে গাফিলতির জন্য ওই চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রেল৷
[মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে ফের পরমাণু পরীক্ষার তোড়জোর কিমের]
সর্বশেষ খবর
-
চিকেন নয়, দিল্লির বাঙালি পাড়ায় দেদার বিকোচ্ছে ‘ইস্কুস মোমো’, কেন ফেভারিট ভোজনরসিকদের?
-
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন প্রধানমন্ত্রীর বাঙালি উপদেষ্টার ছেলে
-
বদলে যাচ্ছে চেনা বিশ্ব মানচিত্র! আফ্রিকা হবে বড়, ছোট হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা