Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Bill Gates

এপস্টেইন কাণ্ডে জড়িয়েছে নাম! দিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করবেন না বিল গেটস

Epstein File: দিল্লিতে এআই সম্মেলনে বক্তৃতা করবেন না মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিল তাঁরই সংস্থা 'গেটস ফাউন্ডেশন'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৫:০৩

options
link
এপস্টেইন কাণ্ডে জড়িয়েছে নাম! দিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করবেন না বিল গেটস zoom
মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।
Advertisement

দিল্লিতে এআই সম্মেলনে বক্তৃতা করবেন না মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিল তাঁরই সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’। পরিবর্তে বক্তৃতা করবেন সংস্থার আফ্রিকা এবং ভারতের শাখার প্রধান অঙ্কুর ভোরা। বৃহস্পতিবার বিকেলে তাঁর বক্তৃতা করার কথা রয়েছে।

সমাজমাধ্যমের পোস্টে গেটস ফাউন্ডেশন-এর তরফে লেখা হয়েছে, “সযত্নে ভাবনাচিন্তা করে এবং এআই সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে স্থির হয়েছে, মিস্টার গেটস স্বাগতভাষণ দেবেন না। গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এপস্টেইন কাণ্ডে নাম জড়িয়েছে গেটসের (Bill Gates)। তা নিয়ে তোলপাড় নানা মহল। সেই আবহে গেটসকে এআই সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়টি নয়াদিল্লি পুনর্বিবেচনা করে দেখছে বলে জানা গিয়েছিল মঙ্গলবার। যে সব আমন্ত্রিতের নাম প্রকাশ্যে এসেছিলেন, তাতে গেটসের নামও ছিল না। তার পরেই গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র ‘হিন্দুস্তান টাইম্‌স’-কে বলেন, “বিল গেট্‌স ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দিচ্ছেন। উনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বক্তৃতাও করবেন।”

সেই মতো সোমবার ভারতে এসেছিলেন গেটস। ওই দিন তিনি অন্ধ্রপ্রদেশে যান। পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বৈঠক করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং সে রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গে। বৃহস্পতিবার তাঁর দিল্লির এআই সম্মেলনে অন্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বক্তৃতা করার কথা ছিল। কিন্তু তা শেষমেশ হচ্ছে না বলেই জানিয়ে দিল গেটসের সংস্থা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.