সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী বিপ্লব দেবের সঙ্গে তাঁর পারিবারিক কোন্দলের গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছে একাংশ৷ ফেসবুকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব৷ শুক্রবার ফেসবুকে তিনি লেখেন, ‘‘সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এই ধরনের নোংরা গুজব রটানো হচ্ছে৷ এইভাবেই একাংশ প্রচারের আলোয় আসতে চাইছে৷ কারণ, নাহলে তাঁরা প্রচার পাবে না৷ একজন মহিলা হিসাবে আমি অনুরোধ করব, আমার উপর শ্রদ্ধা থাকলে এবং আমাকে বিশ্বাস করলে, এদের বয়কট করুন৷ আমি ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব, এই গুজবে কান দেবেন না৷’’
[ আরও পড়ুন: ‘মোদি সরকারের অপেক্ষায় দেশ’, জোটসঙ্গী-সহ মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী]
কেবল ফেসবুকে লেখাই নয়, তার সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বিপ্লব দেবের স্ত্রী৷ যেখানে বলা হয়েছে, গার্হস্থ্য হিংসা চালানোর অভিযোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নীতি দেব৷ যদিও ফেসবুকে এই সমস্ত বিষয়কে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বিপ্লব দেবের স্ত্রী৷ তাঁর দাবি, ‘স্বামীর প্রতি নতুন করে ভালবাসা প্রমাণ করার প্রয়োজন নেই৷’
[ আরও পড়ুন: সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে প্রচারে নারাজ মধ্যপ্রদেশ বিজেপির মুসলিম মুখ ]
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে কেন্দ্র করে এদিন সকালেই একটি খবর ছড়িয়ে পড়ে৷ শোনা যায়, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব৷ গত ১৬ এপ্রিল দিল্লির একটি আদালতে এই বিষয়ে একটি মামলাও দায়ের করেন তিনি৷ শুক্রবারই যার শুনানি হওয়ার কথা রয়েছে৷ মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ঝড় ওঠে সমালোচনার৷ এরপরই ফেসবুকে বিষয়টি নিয়ে মুখ খোলেন বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব৷ সমস্ত ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও