Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেম দিবসের চমক ২০০০ টাকার নোটে সাজানো গাড়ি, গ্রেপ্তার প্রেমিক

প্রেমিকার মন জয় করতে এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১০:২৪

options
link
প্রেম দিবসের চমক ২০০০ টাকার নোটে সাজানো গাড়ি, গ্রেপ্তার প্রেমিক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ, গোটা বিশ্ব এই দিনটিকে ভালবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করে। ভালবাসার মানুষকে অনেকেই নানারকম উপহার দিয়ে থাকেন। তাতে থাকে নানা রকম চমক। ভালবাসার মানুষটির মন জয় করতে অনেকেই এই কাজটি করে। কিন্তু প্রেমিকার মন জয় করতে গিয়েই গ্রেপ্তার হতে হল মুম্বইয়ের এক যুবককে। কারণ প্রেমিকাকে চমক দিতে গিয়ে নিজের পুরো গাড়িটাই ২০০০ টাকার নতুন নোটে মুড়ে ফেলেছিল সে। আর তাই মুম্বই পুলিশ তাকে আটক করেছে।

(১৪ ফেব্রুয়ারিই কি ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের?)

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

16777163_1259490550802878_1121905510_o

নোট বাতিলের পর তিন মাস কেটে গেলেও নোটদুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। অনেক সময়েই ব্যাঙ্ক বা এটিএমে টাকা পাওয়া যাচ্ছে না। ২০০০ টাকার নোট থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণ খুচরো নোট। কিন্তু এর মধ্যেই যুবকের এই কাণ্ডে হতবাক আম জনতা। গাড়িটি নিয়ে রাস্তায় বেরনোর পরেই অনেকেই হাঁ হয়ে যান। কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রেমিকাকে চমক দেওয়ার পরিকল্পনা ভেস্তে যায় ওই যুবকের। আপাতত পুলিশি হেফাজতেই তাঁকে ভ্যালেন্টাইনস ডে পালন করতে হবে। যুবকটির পরিচয় এখনও জানা যায়নি।

(সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের)

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.