সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধিতায় উত্তাল সংসদের কক্ষ৷ তারপর মুলতবি৷ এ যেন রোজকার ছবি হয়ে দাঁড়িয়েছে৷ তবে এই অচলাবস্থার প্রেক্ষিতে কোনও নেতা যে বিশেষ কোনও উদ্যোগ নিয়েছেন এমনটা বড় একটা দেখা যায় না৷ ব্যতিক্রম জয় পান্ডা৷ বিজেডি-র এই নেতা লোকসভায় সময় নষ্টের অনুপাতে ফিরিয়ে দেন তাঁর মাসোহারা৷
শীতকালীন অধিবেশনের শুরু থেকেই অচল সংসদ৷ গণতান্ত্রিক কাঠামোয় যা মোটেও সুস্বাস্থ্যের লক্ষণ নয়৷ কিন্তু কোথাও তা সারিয়ে তোলারও তেমন উদ্যোগ নেই৷ রাষ্ট্রপতি ঈশ্বরের দোহাই দিয়ে সকলের কাছে আর্জি জানিয়েছিলেন৷ সাংসদদের নিজেদের কাজ করতে বলেছিলেন৷ তাতেও কিছু হয়নি৷ বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদবানীও তাঁর ক্ষোভ জানিয়েছেন৷ এমনকী পদত্যাগের ভাবনাও ভেবে ফেলেছেন৷ কিন্তু তাতেও কোনও বদল নেই৷ সংসদের চেনা ছবির পুনরাবৃত্তি ছাড়া নতুন কিছুই দেখা যায় না৷
এই যখন পরিস্থিতি তখন ব্যতিক্রমী মুখ হয়ে ধরা দিলেন বিজেডি-র নেতা জয় পান্ডা৷ তিনি জানিয়েছেন, লোকসভায় যখন কোনও কাজই হচ্ছে না, তখন খামোখা মাসোহারা নিতে তাঁর বিবেকে বাধে৷ আর তাই যত সময় নষ্ট হয় লোকসভায় সেই অনুপাতে তাঁর মাইনে বা মাসোহারার টাকা তিনি ফিরিয়ে দেন৷ সেটা আজ নয়৷ বিগত চার পাঁচ ধরেই এই কাজ করে চলেছেন তিনি৷
আখের গোছানোর বদনাম যখন রাজনীতিকদের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, নিঃসন্দেহে তাঁর এই প্রয়াস ভারতীয় রাজনীতির এক অন্যরকম বিজ্ঞাপন৷
Symbolic gesture,as my conscience bothers me that we are not doing what we were supposed to do,despite me not disrupting even once:Jay Panda pic.twitter.com/aq2gQv8V4i
— ANI (@ANI_news) December 18, 2016
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার