সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রকে ফের তোপ দাগল শিবসেনা৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার বলেন, “মানুষের পেটে চাপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে৷ কেন্দ্রের উচিত বিষয়টি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরামর্শ নেওয়া৷” পাল্টা বিজেপি বিধায়ক অহিশ শেলারের মন্তব্য, “কালো টাকা নিয়ে কূটনৈতিক অবস্থান নিচ্ছে সেনা৷ খামোখা ভয় দেখিয়ে লাভ নেই৷ জোট ভাঙার দরজা খোলাই রয়েছে৷”
মুম্বইয়ের বিজেপি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, কালো টাকার বিরুদ্ধে শিবসেনা তাদের অবস্থান স্পষ্ট না করলে মানুষই তাদের কালাপানিতে ছুঁড়ে ফেলবেন৷ এর আগেও শিবসেনা প্রেসিডেন্ট মোদির নাম করে মন্তব্য করেছিলেন, “কেন্দ্রের কোনও অস্তিত্ব খুঁজে পাচ্ছি না৷ এরকমই চলতে থাকলে আমি চরম পদক্ষেপ করতে দ্বিধা করব না৷”
বৃহস্পতিবার ঠাকরে ফের বলেন, “নোট বাতিল প্রক্রিয়ার সমালোচনা করছি৷ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে ব্রিটেনে যেভাবে গণভোট নেওয়া হয়েছিল এখানেও সেভাবে সমীক্ষা চালানো হয়েছে৷ কিন্তু ব্রিটেনে মতামত জানার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন৷ এখানে তেমন হবে তো?” তার বক্তব্যের পাল্টা হুমকি ছুঁড়েছে বিজেপিও৷ চাইলেই জোট ভেঙে চলে যেতে পারে সেনা, হুঁশিয়ারি বিজেপির৷
সর্বশেষ খবর
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর
-
রাতে নোটিস দিতে বাধা, সাতসকালে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ! কোন মামলায়?
-
‘ন্যূনতম মানবিকতাটুকুও নেই’, এবার পাকিস্তান সরকারকে তুলোধোনা ব্রায়ান লারার
-
একই ইস্যুতে প্রতিবাদ! কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের শুনানিতে মিলে দুই গেল তৃণমূল
-
‘দাদু স্যর’, ২৩ বছর বিনা পারিশ্রমিকে ছবি এঁকে পড়াচ্ছেন, কুর্নিশ সহকর্মীদের