সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন সম্পর্কে স্বামীর বক্তব্য থেকে দূরত্ব বাড়াল বিজেপি৷ বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিলেন, সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্যকে সমর্থন করে না বিজেপি৷
জেটলি বলেন, “বিজেপি কখনই রঘুরাম রাজনকে সরে যেতে বলেনি৷ কেউ এরকম বলে থাকলে সেটা একান্তই তাঁর ব্যক্তিগত মন্তব্য৷” রাজন গভর্নর পদের যোগ্য নন, এমনকী মনেপ্রাণে ভারতীয় নন বলে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সদ্য বিজেপির হয়ে রাজ্যসভায় টিকিট পাওয়া স্বামী৷
গত সপ্তাহে রাজন ঘোষণা করেন, মেয়াদ ফুরিয়ে গেলে তিনি দ্বিতীয়বারের জন্য গভর্নরের পদে ফিরে আসবেন না, শিক্ষতকায় ফিরে যাবেন৷ ৪ সেপ্টেম্বর রাজনের মেয়াদ শেষ হচ্ছে৷ তিনি শিকাগো বুথ স্কুল অফ বিজনেস-এ অর্থনীতির অধ্যাপক৷ বর্তমানে সেখান থেকে ‘লিভ’ নিয়ে গভর্নরের পদ সামলাচ্ছেন৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন