সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুকে নিয়ে প্রমোদভ্রমণে বেরিয়েছিলেন বিধায়কপুত্র৷ থুড়ি প্রাক্তণ বিধায়কের পুত্র৷ তাঁর পথে বাধা হয়ে দাঁড়াতে হয় না কি? কিন্তু আগুপিছু এতকিছু জানতেনই না এক বাইক আরোহী৷ ব্যস! তার ফল হাতেনাতে পেতে হল তাঁকে৷ ওভারটেক না করতে দেওয়ার ‘অপরাধে’ ওই বাইক আরোহীকে রাস্তায় দাঁড়িয়ে বেধড়ক মারধর করলেন বিধায়কপুত্র৷ সঙ্গে সঙ্গে সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায়৷
নিজের বিলাসবহুল গাড়ি করে যাচ্ছিলেন ছত্তিশগড়ের বিজেপি নেতা মন্টুরাম পওয়ারের ছেলে নান্নু পওয়ার৷ কিন্তু তাঁর পথের কাঁটা হয়ে দাঁড়ায় একটি বাইক৷ আর সেই কাঁটা উপড়ে ফেলতেই গাড়ি থেকে নেমে পড়েন নান্নু৷
ছত্তিশগড়ের রায়পুর থেকে প্রায় ২০০ কিমি দূরে এই ঘটনাটি ঘটে৷ অভিযোগ, নান্নু পওয়ারের গাড়িকে ওভারটেক না করতে দেওয়ায় গাড়ি থেকে নেমে বাইক আরোহীকে মারধর করেন নান্নু৷ ঘটনার ভিডিওটি নিয়ে সম্প্রতি বেশ শোরগোল পড়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ জানা যায়, ভিডিও থাকলেও পুলিশের কাছে কোন অভিযোগ এখনও দায়ের করা হয়নি৷
ভিডিও ফুটেজে দেখা যায় সেই বাইক আরোহীকে বেধড়ক মারধর করছেন নান্নু৷ প্রসঙ্গত, মন্টু পওয়ার ছত্তিশগড়ে বেশ পরিচিত নাম৷ গত বছর বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন৷
দেখে নিন ভিডিও:
#WATCH Kanker (15/8/16): Chhattisgarh BJP Leader Mantu Ram’s son thrashed bikers who refused to give him his way pic.twitter.com/UTYXAMPUyK
— ANI (@ANI_news) September 9, 2016
সর্বশেষ খবর
-
শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট
-
কামতাপুরি নাকি রাজবংশী! জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্ক চরমে
-
‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার
-
সিনেমার কায়দায় কীভাবে খুন? চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূতর!
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির