সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র দেশে বিতর্কের ঝড় তুলেছে #MeToo অভিযান৷ যৌন হেনস্তার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একের পর এক মহিলা৷ যাতে বিদ্ধ হচ্ছেন সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরা৷ তালিকায় রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সিনেমা জগতের সেলেবরাও৷ হেনস্থার অভিযোগ তুলে কয়েকদিন ধরে সরব হচ্ছিলেন যে মহিলারা, এবার গেরুয়া শিবিরের আক্রমণের মুখে পড়তে হল তাঁদেরকেই৷ অভিযোগে সরব হওয়া মহিলাদের সমালোচনা করলেন বিজেপি সাংসদ উদিত রাজ৷ বললেন, মহিলাদের অনেকেই টাকার জন্যই এমন অভিযোগ করছেন৷ আদতে এমন কিছুই ঘটেনি৷
[ভিলাই ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে ৯জন শ্রমিকের]
শাসকদলের এই সাংসদ বললেন, ”দুই থেকে চার লক্ষ টাকার জন্যই এই মহিলারা এমন অভিযোগ আনছেন৷ টাকার জন্যই তাঁরা একের পর এক পুরুষের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন৷” পাশাপাশি, দেশে বিতর্কের কেন্দ্রে থাকা #MeToo অভিযানেরও প্রবল সমালোচনা করেন উদিত রাজ৷ বলেন, ”মহিলা মানেই কি ঠিক? এই অভিযানকে কি ভুল পথে ব্যবহার করা হচ্ছে না? পুরুষদের স্বভাবের সঙ্গে আমি পরিচিত৷ তবে এই মিথ্যা অভিযান অনেক পুরুষেরই জীবনকে ধ্বংস করে দিচ্ছে৷” এখানেই শেষ নয়, অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব অভিনেত্রী তনুশ্রী দত্তেরও সমালোচনা করেন উদিত রাজ৷ বলেন, ”#MeToo-র মতো অভিযান এদেশে প্রয়োজনীয়৷ তবে ঘটনার দশবছর পর কারও বিরুদ্ধে মুখ খোলার কোনও অর্থই হয়না৷ কারণ তখন আর ওই ঘটনার সত্য তল্লাশির কোনও অবকাশ থাকে না৷” টুইটবার্তায় করা বিজেপি সাংসদের এই মন্তব্য ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ যৌন হেনস্থা বা শ্লীলতাহানির মতো সংবেদনশীল একটা বিষয়ে কীভাবে একজন প্রতিনিধি আলটপকা মন্তব্য করতে পারেন সেই প্রশ্নই উঠেছে ওয়াকিবহাল মহলে৷
[জেগে উঠল ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি, শুরু অগ্ন্যুৎপাত]
উল্লেখ্য, কয়েকবছর পর দেশে ফিরেই বলি অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ যা নিয়ে বির্তকের ঝড় উঠেছে দেশজুড়ে৷ এই টালমাটাল আবহেই পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ অভিযোগের আঙুল উঠেছে অভিনেতা অলোক নাথ, লেখক চেতন ভগত ও কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধেও৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার