Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন বিজেপি নেতা!

কী কারণে দিনভর নেটদুনিয়ায় খোরাক হলেন সম্বিত পাত্র?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১০:৩০

options
link
স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন বিজেপি নেতা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে দলের মতাদর্শ তুলে ধরতে তাঁর জুড়ি মেলা ভার। জাতীয়তাবাদের সংজ্ঞা, ধরনধারণ নিয়ে ব্যাখ্যায় সর্বদা সাবলীল তিনি। সেই তিনিই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন ভুল করে ফেললেন যে, দেশবাসী তা নিয়ে মশকরা করতে ছাড়লেন না। স্বাধীনতা দিবসে দিনভর নেটিজেনরা মেতে থাকলেন বিজেপি নেতা সম্বিত পাত্রের একটি টুইট নিয়ে।

যোগীর নির্দেশই সার, জাতীয় সংগীত গাইল না মাদ্রাসার পড়ুয়ারা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Sambit

দেশভক্তি, দেশপ্রেম ও দেশের সনাতন সংস্কৃতি নিয়ে প্রায়শই তাঁকে নানা কথা বলতে শোনা যায়। জাতীয় সংবাদমাধ্যমের দৌলতে দেশের মানুষের তাঁর এই ইমেজ জানতে কারও বাকি নেই। তার মাত্রা যে ঠিক কতটা, তা একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। একটি বিশেষ ওয়েবসাইটে স্বাধীনতা দিবসে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। যার শিরোনাম, যাঁরা ফেসবুকে আজ বন্দেমাতরম লিখে না পোস্ট করবেন, তাঁদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এবং এর বক্তা সম্বিত মাত্র। বলা বাহুল্য, এ খবর সত্যি নয়। ভুয়ো, কেননা যে ওয়েবসাইটে এ আর্টিকেল প্রকাশ পেয়েছে, সেটির নামেই ভুয়ো খবরের ইঙ্গিত আছে। অর্থাৎ এরকম মজার আর্টিকেলই তারা প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষই মজা করে সে লিঙ্ক শেয়ার করেছেন। তবে এর থেকে বোঝা যায় সম্বিত পাত্রের সঙ্গে জাতীয়তাবাদ তথা দেশপ্রেম শব্দটির যোগ ঠিক কতখানি। তার প্রাবল্যই বা কতটা। এহেন নেতাই মারাত্মক এক ভুল করে বসলেন।

জল থইথই স্বাধীনতা দিবস, দেশপ্রেমে ভাসছে সোশ্যাল মিডিয়া  ]

2-31

কী ভুল করলেন তিনি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে একটি টুইট করেছিলেন তিনি। যেখানে ইন্ডিপেন্ডেন্স বানানটিই ভুল লিখে ফেলেছেন নেতা। তাঁর উদ্দেশ্য যে সৎ ছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই ছোট ভুলেরই মাশুল দিতে হল নেতাকে। দিনভর এ নিয়ে মশকরায় মাতলেন নেটিজেনরা। শুধু মশকরাই নয়, যে নেতা জাতীয়তাবাদ দেশভক্তি নিয়ে প্রায়শই শিক্ষা দিয়ে থাকেন, তিনি কী করে এ ভুল করলেন, তার কড়া সমালোচনাও ভেসে এল। গরু থেকে শুরু করে সাম্প্রতিক যে ইস্যুতে তিনি দলের আদর্শ তুলে ধরেছেন, তা তুলে ধরেই নেতাকে একহাত নিলেন বহু নেটিজেন।

স্বাধীনতা দিবস সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

3-31

1-29

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.