Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬

হিন্দুদের উৎখাত করছে মুসলিমরা, অভিযোগ অস্বীকার মুখ্যমন্ত্রীর

কয়েকদিন আগেই মথুরায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্ঘর্ষে প্রাণ হারান অন্তত ২৫ জন সাধারণ মানুষ ও ২ সিনিয়র পুলিশ অফিসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২২, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২২, ১৬:৪৭

options
link
হিন্দুদের উৎখাত করছে মুসলিমরা, অভিযোগ অস্বীকার মুখ্যমন্ত্রীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের শামলি জেলার মুসলিম অধ্যুষিত কাইরানা শহরে হিন্দুদের উপর অত্যাচার করে, তাঁদের ঘরছাড়া করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা মানতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

(পাকিস্তানে হিন্দু বৃদ্ধকে পুলিশের নির্যাতন, প্রতিবাদের ঝড় নেট-দুনিয়ায়)

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার মথুরা কাণ্ডে নিহত এসপি মুকুল দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, “বিজেপি অভিযোগ করছে, সমাজবাদী পার্টির সমর্থকরা না কি হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে। আর কত মিথ্যা বলবে বিজেপি!” উত্তরপ্রদেশে ভোটের আগে কাইরানায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না করে সার্বিক উন্নয়নের দিকে নজর দিক বিজেপি, কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

এলাহাবাদের বিজেপি বিধায়ক ও মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত হুকুম সিং অভিযোগ করেছিলেন, কাইরানা শহরে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। তাঁর দাবি, ৩৪৬টি পরিবারকে ঘরছাড়া করেছে স্থানীয় মুসলিমরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েকদিন আগেই মথুরায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্ঘর্ষে প্রাণ হারান অন্তত ২৫ জন সাধারণ মানুষ ও ২ সিনিয়র পুলিশ অফিসার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.