সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর আগে শাসক বিজেপির বিরুদ্ধে বেশ জমাট বেঁধেছে বিরোধীরা৷ গত কয়েকটি উপনির্বাচনেই প্রমাণ হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের মোকাবিলা করতে ক্লিক করে গিয়েছে ফর্মুলা ‘মহাজোট’৷ তবে এরপরেও আগামি লোকসভা ভোটে তিনশোর বেশি আসন পাওয়ার আত্মবিশ্বাস রাখছে বিজেপি৷ যাকে কটাক্ষ করে বিরোধীদের অনেকেই বলছেন, জেগে জেগে স্বপ্ন দেখছেন পদ্ম শিবিরের নেতারা৷
[প্রাণনাশের হুমকি আসছে পাকিস্তান থেকে, অভিযোগ জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি]
মোদি সরকারের আমলে দেশে স্বচ্ছ ও সু-শাসন জারি করা সম্ভবপর হয়েছে৷ সেই শক্তিতে বলিয়ান হয়েই আগামী লোকসভায় দেশে তিনশোর বেশি আসন পাবে বিজেপি পরিচালিত এনডিএ জোট৷ আরও একবার নয়াদিল্লির তখতে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁদের উপরেই বিশ্বাস ও ভরসা রাখবেন ১২দ কোটি দেশবাসী৷ ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভে বক্তব্য পেশের সময়ে এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেন অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল৷ তাঁর আরও সংযোজন, মোদির আমলে সর্বার্থক ভাবে সমস্ত দিক দিয়ে এগিয়েছে ভারত৷ বিশ্ব দরবারে নিজের ছাপ ফেলতে পেরেছে দেশ৷ অর্থনৈতিক প্রগতি থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা এনডিএ আমলে সবদিক থেকেই উন্নতি সাধন হয়েছে৷ তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
[বাবার হাতেই যৌন হেনস্তার শিকার, চোখের জলে স্বীকারোক্তি কিশোরীর]
রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে, সাম্প্রতিক কয়েকটি উপ-নির্বাচনের ফলাফল দেখে কেমন ভাবে এতটা আত্মবিশ্বাসী হতে পারে গেরুয়া শিবির৷ একথা ঠিক ২০১৪-র পর একাধিক রাজ্যে সরকার গঠন করেছে গেরুয়া শিবির৷ একার জোরে বা আঞ্চলিক দলের সঙ্গে জোট গড়ে বর্তমানে প্রায় ২০টি রাজ্যে চলছে বিজেপির ‘মিলিঝুলি সরকার’৷ কিন্তু একথাও স্বীকার করতেই হবে যে, নোট বাতিল থেকে জিএসটি বা কৃষক বিক্ষোভ থেকে কাশ্মীর সমস্যা অথবা ধর্মভিত্তিক রাজনীতি একাধিক ইস্যুতে ইতিমধ্যেই নিয়ে বিজেপির বিরুদ্ধে তৈরি হয়েছে জনমত৷ যার পূর্ণ ব্যবহার গত কয়েকটি উপনির্বাচনে করেছেন বিরোধীরা৷ সঙ্গে দোসর হিসাবে যুক্ত হয়েছে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলির মহাজোট৷ যার জেরে একধাক্কায় ২৮২ থেকে পদ্ম শিবিরের লোকসভায় আসন সংখ্যা নেমে এসেছে ২৭১-এ৷
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের