নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ৩৬। অর্থাৎ সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। অথচ, একের পর এক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে ব্রাত্য করে রাখা হচ্ছে এরাজ্যের শাসক দলকে। রবিবার সংসদের আরও একটি কমিটি ঘোষিত হয়েছে। তাতেও চেয়ারম্যান পদ দেওয়া হল না তৃণমূলকে (TMC)।
জানানো হয়েছে সংসদের ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হবেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। অথচ ওই কমিটিতে রয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা তথা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপবাবু (Sudip Bandyopadhyay) একটা সময় এই কমিটির চেয়ারপার্সন ছিলেন। গতবার তাঁকে সরিয়ে লকেটকে আনা হয়। এবারেও তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সুদীপকে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসাবে।
[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]
এর আগে গত অক্টোবরে সংসদের ২৪টি স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছিল। একটিতেও চেয়ারম্যানের পদ তৃণমূলকে (TMC) দেওয়া হয়নি। ওই নিয়ে তৃণমূলের প্রতিবাদের পরেও আরও ৩২টি অন্যান্য কমিটি ঘোষণা করা হয়। তারও কোনওটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়নি তৃণমূলকে। এবার ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদও দেওয়া হল না তৃণমূলকে।
[আরও পড়ুন: রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন]
বাংলার শাসকদলের দাবি, এটা বিজেপির সংকীর্ণ রাজনীতির উদাহরণ। বিজেপি সংসদীয় রাজনীতির তোয়াক্কা করে না। তবে কোনও কমিটির চেয়ারম্যান পদ চেয়ে কেন্দ্রের কাছে দরবার করা হবে না বলেই খবর তৃণমূল সূত্রের।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক