সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ‘পরিবর্তন র্যালির’ সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শনিবার সাহারানপুরে একটি প্রকাশ্য জনসভার মধ্যে দিয়ে র্যালির সূচনা করেন বিজেপির সেনাপতি৷
উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যাল কর্পোরেশন হল সাহারানপুর৷ সেখান থেকেই শনিবার সরাসরি সমাজবাদী পার্টির মধ্যে দ্বন্দ্বকে হাতিয়ার করে মুলায়মের বিরুদ্ধে তোপ দাগেন শাহ৷ বিজেপি প্রেসিডেন্ট বলেন, “যাঁদের উপর উন্নয়নের ভার দেওয়া হয়েছে, তাঁরা একে অপরকে অপমানিত করতে ব্যস্ত৷ কাকা ভাইপোকে গালাগালি করেন, ভাইপো করেন কাকাকে৷”
अगर उत्तर प्रदेश में भाजपा का मुख्यमंत्री आ जाता है, तो 5 साल में हम उत्तर प्रदेश को देश का नंबर एक प्रदेश बना देंगे: श्री @AmitShah pic.twitter.com/bFOM1btWBv
— BJP LIVE (@BJPLive) November 5, 2016
‘এক পদ এক পেনশন’ ইস্যুতে কংগ্রেসকে বিঁধতেও কসুর করেননি অমিত শাহ৷ তাঁর অভিযোগ, ইউপিএ জমানায় সেনাকর্মীদের পেনশনের বিষয়টি সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে৷ এদিন আত্মঘাতী সেনাকর্মী রাম কিষান গ্রেওয়ালের আত্মার শান্তি কামনা করেন অমিত শাহ৷ তবে কারও ব্যক্তিগত ট্র্যাজেডির জন্য সরকারকে দোষ দেওয়ার বিরোধিতা করে কংগ্রেস ও আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেন বিজেপি সেনাপতি৷ সাহারানপুর থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন র্যালি’ আগামী ৫০ দিন ধরে ১০৯টি বিধানসভা কেন্দ্র ঘুরে শেষ হবে৷
Rahul talks about #OROP, only BJP Govt implemented the policy which Cong dragged for decades: BJP Pres Amit Shah pic.twitter.com/ljTccQe0ta
— ANI UP (@ANINewsUP) November 5, 2016
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ