সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। যার জেরে তাঁকে শোকজও করেছে গেরুয়া শিবির। এর মাঝেই আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে সেই রমেশ বিধুরিকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বিজেপি। দলের নির্বাচন পর্যবেক্ষকের পদে বসানো হল তাঁকে। এটাকে মেরুকরণের পুরস্কার হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
রাজস্থানের টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন কংগ্রেস নেতা শচীন পাইলট। এই কেন্দ্রেই বিজেপির নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ বিধুরিকে (Ramesh Bidhuri)। চলতি বছরের নভেম্বরে মরুরাজ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: ‘আমার বাড়ি নেই’, প্রচার সভায় দাবি মোদির]
গত বৃহস্পতিবার লোকসভায় অশালীন মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরি। চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। যদিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পালটা দাবি করেন, দানিশ প্রধানমন্ত্রীকে ‘নীচ’ বলে কটাক্ষ করেছিলেন। আর তার পরই বিধুরি মুখ খোলেন।
[আরও পড়ুন: মণিপুর শাসনে এবার বিরেনের হাতিয়ার ‘আফস্পা’]
সর্বশেষ খবর
-
শুক্রবার থেকে বঙ্গে জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা-সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ
-
শার্লক হোমস যদি বাঙালি হতেন, কেমন হত? বনি-বিক্রম-অর্ণদের নিয়ে দেখাবেন অরিন্দম শীল
-
উৎসবের মরশুমে পকেটে টান! ফের অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
-
উৎসবের মরশুমে ‘সুখবর’, একধাক্কায় ৫ থেকে ১০ হাজার বেতন বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের
-
পুরনো বাতিল, নয়া ১৫১ গাড়ি আসছে মন্ত্রী-আমলাদের জন্য