Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

কেরলে ‘ব্লু হোয়েল’-এর খপ্পরে পড়ে আত্মঘাতী কিশোর!

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১১:৪৮

options
link
কেরলে ‘ব্লু হোয়েল’-এর খপ্পরে পড়ে আত্মঘাতী কিশোর! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এবার কি কেরলেও থাবা বসল নীল তিমির?  তিরুবনন্তপুরমে ১৬ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

[ব্লু হোয়েল গেমের মরণকামড় থেকে দেশকে বাঁচাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গত ২৬ জুলাই তিরুবনন্তপুরমের ভিলাপিলাশালা এলাকায় বাড়ি থেকে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হয়েছিল পুলিশের। কিন্তু, সম্প্রতি ওই কিশোরের মা দাবি করেছেন, গত বছরের নভেম্বরে ব্লু হোয়েল চ্যালেঞ্জার গেম ডাউনলোড করেছিল সে। তিনি বলেন, ‘ছেলে বলেছিল, এই গেমের শেষ পর্যায়ে হয় আত্মহত্যা করতে হবে অথবা কাউকে খুন করতে হবে। এটা শোনার পরই আমি আতঙ্কিত হয়ে পড়ি। ওকে গেমটা খেলতে বারণ করেছিলাম।’ এমনকী মৃত কিশোরের মায়ের দাবি, আগেও একবার কম্পাস দিয়ে নিজেকে আহত করেছিল ওই কিশোর। সাঁতার না জানা সত্ত্বেও ঝাঁপ দিয়েছিল নদীতে। সেবার কোনওরকমে তাকে উদ্ধার করা হয়। তিনি বলেন, আত্মহত্যার করার আগে মোবাইল থেকে ব্লু হোয়েল চ্যালেঞ্জার মুছে দেয় ওই কিশোর। মৃত কিশোরের মায়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

[‘আইন না করে বন্দে মাতরম গাইতে যুবসমাজকে উৎসাহ দেওয়া উচিত’]

বিশ্বে এখন নয়া আতঙ্ক অনলাইন গেম ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জার’। এই গেমে থাকে মোট ৫০টি চ্যালেঞ্জ। প্রথমে ভোর ৪টেয় উঠে কোনও ভয়ের সিনেমা দেখতে হবে। এরপর হাত কেটে ছবি আঁকা-সহ বিভিন্ন চ্যালেঞ্জ পেরিয়ে শেষপর্যন্ত ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। ইউরোপ ও রাশিয়া ইতিমধ্যেই এই মারাত্বক গেমের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। নিহতদের বেশিরভাগই কিশোর ও কিশোরী। সম্প্রতি  এই ব্লু হোয়েল চ্যালেঞ্জার গেম বা  নীল তিমি থাবা বসিয়েছে ভারতেও। গত মাসে এই প্রাণঘাতী গেমটি খেলতে গিয়ে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা বছর চোদ্দোর এক কিশোর। নীল তিমির খপ্পরে পড়েছিল পুণে ও ইন্দোরের দুই কিশোরও। আত্মঘাতী হওয়া থেকে কোনওরকমে রক্ষা করা গিয়েছিল তাদের।

[লাদাখে ফের চিনা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা]

এই ব্লু হোয়েল  গেমের মরণকামড় থেকে দেশ থেকে রক্ষা করতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইট থেকে অবিলম্বে এই গেমের লিঙ্কটি মুছে ফেলার নির্দেশ দিয়েছে মোদি সরকার। গত ১১ আগস্ট এই সব ওয়েবসাইটগুলির কাছে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

[ঢেলে সাজানো হচ্ছে দেশের উপকূলরক্ষী বাহিনীকে, বরাদ্দ প্রায় ৩২ হাজার কোটি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.