Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

লোকসভা নির্বাচনের রণনীতি স্থির করতে পাটনায় নীতীশ-অমিত বৈঠক

আসন সমঝোতা নিয়ে আলোচনা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৩:৩৫

options
link
লোকসভা নির্বাচনের রণনীতি স্থির করতে পাটনায় নীতীশ-অমিত বৈঠক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাশ হাতে রাখতে তৎপর গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ পাটনায় একই টেবিলে জলযোগও করেন দুজনে৷ ২০১৯-র নির্বাচনের আগে সাক্ষাৎয়ের নেপথ্যে জোটের আভাস পাচ্ছেন রাজনীতিকরা৷

[লক্ষ্য সংরক্ষণ, ৬৬ বছর পর বিশ্বের দীর্ঘতম নখ কাটলেন শ্রীধর]

বিহারে সরকার গঠনের পর এই প্রথম সেরাজ্যে গেলেন অমিত শাহ। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পাটনায় পৌঁছন অমিত শাহ৷ সেখান থেকে অতিথিশালায় নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই নীতীশ কুমারের সঙ্গে একই টেবিলে বসে প্রাতঃরাশ সারেন দুজনে৷ এছাড়াও দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতির৷

Advertisement


২০১৪ লোকসভা নির্বাচনে একা লড়ে বিহারের ৪০টি আসনের মধ্যে মাত্র ২টিতে জিতেছিল বিজেপি। বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকসমতা পার্টি ও লোক জনশক্তি পার্টি পেয়েছিল যথাক্রমে ৩টি ও ৬টি আসন। এদের মধ্যে রাষ্ট্রীয় লোকসমতা পার্টি আগে থেকেই বাড়তি আসনের দাবি জানিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের দামামা বাজতেই নানাভাবে বিজেপিকে হুমকি দিতে শুরু করেছেন জেডিইউ নেতারা। নিজেদের জোটের ‘বড় ভাই’ বলে ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে রাজ্যে জোটের শর্ত ঠিক করবে তারাই। পালটা দিতে ছাড়েননি বিজেপি নেতারাও। জেডিইউ-র দাবি গত লোকসভা নির্বাচনের ফর্মুলা মেনে বিহারের ৪০ আসনের মধ্যে অন্তত ২৫টি তাদের পাওয়া উচিত। না পেলে ৪০টি আসনেই প্রার্থী দেবে তারা।

[ওয়ার্ল্ড রেকর্ড করেছেন মোদি! গিনেস কর্তৃপক্ষকে চিঠি কংগ্রেসের]

তবে দু’দলের নেতাদের এই কোন্দলকে বেশি গুরুত্ব দেননি নীতীশ। তাঁর কথায়, কে বড় ভাই কে ছোট এসব আলোচনা কোনও মানে নেই। নির্বাচনের আগে দু’দলের শীর্ষ নেতারা আলোচনা করে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুধু আসন ভাগাভাগি নয়, ২০১৯-এর সাধারণ নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নীতীশ ও অমিত শাহের। বিহারের মুখ্যমন্ত্রীর বাসভবনে নৈশভোজেরও আমন্ত্রণ রয়েছে অমিত শাহের৷ ওই বৈঠকেই এ বিষয়ে আলোচনা হতে পারে দুজনের৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.