দেশের মঞ্চে আন্তর্জাতিক সমাবেশ। স্বভাবতই তার আয়োজন ঢের বেশি। শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে দু’দিনের ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে। ১১ দেশের রাষ্ট্রপ্রধানদের অতিথি আপ্যায়ণের সবরকম প্রস্তুতি সারা। ব্রিকস সম্মেলনের আগে শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদল নয়, নয়াদিল্লির ব্রিকস সম্মেলনের খবরাখবর সংগ্রহ করতে ভারত মণ্ডপমে ভিড় দেশি-বিদেশি প্রচুর সাংবাদিকের। সংখ্যাটা ১২০০ থেকে ১৩০০। দিল্লির তরফে তাঁদের হাতেও তুলে দেওয়া হচ্ছে বিশেষ ‘ব্রিকস ব্যাগ’। তাতে যেন ঠাসা একটুকরো ভারত! গোটা দেশের বিভিন্ন প্রান্তের সেরা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন কী কী রয়েছে সেই ব্যাগে।
দেশীয় উপহারে ঠাসা দেশি-বিদেশি সাংবাদিকদের ‘ব্রিকস ব্যাগ’
আরও পড়ুন:
- বিহারের ছাতু, মাখানা
- ওড়িশার পাহাড়ি এলাকায় উৎপাদিত আদিবাসীদের হাতে তৈরি ১০০ শতাংশ খাঁটি আরাবিকা কফি
- কফি মাগ
- গুজরাটি ব্লক প্রিন্ট বা আজরাখ প্রিন্টেড স্টোল
- ইন বিল্ট চার্জিং পোর্ট
- টোটে ব্যাগ
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া রিল থেকে জানা যাচ্ছে, বিহার, ওড়িশা থেকে গুজরাট – সব প্রদেশের একটি করে সামগ্রী রয়েছে ব্রিকসের লোগো আঁকা ওই ব্যাগে। বিদেশি সাংবাদিকদের ভারতীয় স্ন্যাকসের স্বাদ দিতে থাকছে বিহারের ছাতু, মাখানার প্যাকেট। পানীয়ের তালিকায় ওড়িশার পাহাড়ি এলাকায় উৎপাদিত আদিবাসীদের হাতে তৈরি ১০০ শতাংশ খাঁটি আরাবিকা কফি, যার স্বাদ অনন্য বলে পরিচিত। এর সঙ্গে থাকছে একটি কফি মাগ।

ব্যাগ খুললে পাবেন গুজরাটি ব্লক প্রিন্ট বা আজরাখ প্রিন্টের মখমলে স্টোলও। শুধু খাওয়াদাওয়া বা স্টাইলিস্ট জিনিসপত্র নয়। সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার ডিভাইস। তাই তাঁদের ব্রিকস ব্যাগে রয়েছে একটি ইন বিল্ট চার্জিং পোর্টও। যার মাধ্যমে যে কোনও জায়গায় মোবাইল, ল্যাপটপ বা যে কোনও জরুরি ইলেকট্রনিক সামগ্রী চার্জ করা যাবে।

জানা যাচ্ছে, ভারত মণ্ডপমে আলাদা করে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছে। এখান থেকেই ব্রিকস সম্মেলনের যাবতীয় খবরাখবর পাবেন সাংবাদিকরা। তাই তাঁদের সুবিধার্থে বেশ কিছু ব্যবস্থা করেছে মোদি সরকার। আর রয়েছে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি বেশ কিছু সামগ্রী। ব্রিকসের পদ্ম লোগো দেওয়া ব্যাগে যেন ভরা একখণ্ড ভারত। দেশীয় জিনিসপত্রকে আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরার স্বার্থে এমন পরিকল্পনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?
-
প্রাচীন সাহিত্যের হাত ধরে বন্ধুত্বে জোর! ব্রিকসে পুতিনকে তামিল গ্রন্থের অনুবাদ উপহার মোদির
-
ব্রিকসের মেনুতে বাংলার কুচো নিমকি, প্রিয় স্ন্যাকস কীভাবে বানালে অম্বল হবে না একটুও
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের রমরমা, ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ! পুলিশি অ্যাকশনে আটক ৬২