সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইারানে আমেরিকার হামলার পরই বন্ধ করে দেওয়া হয়েছে সেদেশের আকাশসীমা। পাশাপাশি, বন্ধ রয়েছে ইজরায়েলের আকাশসীমাও। এর জেরে চেন্নাই থেকে যাত্রা শুরু করেও ফিরে আসতে হল লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানকে।
জানা গিয়েছে, রবিবার সকাল ৫টা ৩৫ মিনিট নাগাদ বিমানটির ছাড়ার কথা ছিল। কিন্তু ৪০ মিনিট দেরিতে ৬টা ২৪ মিনিট নাগাদ ২০৬ জন যাত্রী নিয়ে উড়ানটি চেন্নাই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। আরব সাগর অঞ্চলে আসতেই পাইলটের কাছে খবর যায়, ইরানের আকাশসীমা বন্ধ। এরপরই চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা করেন পাইলট। অনুমতি মিলতেই বিমানটি ‘ইউ টার্ন’ নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ উড়ানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে।
প্রসঙ্গত, রবিবার ভোর রাতে আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলার কথা মেনে নিয়েছে ইরানও। তারপরই বন্ধ করে দেওয়া হয়েছে সেদেশের আকাশসীমা। পাশাপাশি, আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েলও। বলা বহুল্য, এর জেরে মধ্যপ্রাচ্যগামী একাধিক বিমান সমস্যায় পড়েছে।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?