সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এই প্রথমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ নগদের জোগানের অভাবে দেশে কেনাকাটায় খানিক ভাটা পড়েছিল৷ তা চাঙ্গা করতে করছাড়ের উপর জোর দেওয়া হতে পারে এমনটা প্রত্যাশা ছিলই৷ বিশেষজ্ঞদের ধারণা সঠিক প্রমাণ করে মধ্যবিত্তদের করে ঢালাও ছাড় মিলল বাজেটে৷ ২.৫-৫ লক্ষ টাকা যাঁদের উপার্জন তাঁদের করের বোঝা ১০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ৷
নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়
সাধারণ মধ্যবিত্তের সংখ্যাগরিষ্ঠের উপার্জন ২.৫-৫ লক্ষের মধ্যেই৷ সেক্ষেত্রের সংখ্যাগরিষ্ঠের করের বোঝা অর্ধেক হল৷ এতদিন পর্যন্ত ৫ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের উপার্জন, তাঁদের ক্ষেত্রে আয়কর আইনের ৮৭এ ধারায় রিবেটের পরিমাণ ছিল ৫০০০ টাকা৷ নয়া বাজেটে তা কমিয়ে ২৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই দুয়ের ফলেই তিন লক্ষ টাকা পর্যন্ত যাঁদের উপার্জন, তাঁরাও আয়করের আওতায় পড়ছেন না৷ ৩-৩.৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণ দাঁড়াচ্ছে ২৫০০ টাকা৷ মধ্যবিত্তের কাছে যা অনেকটাই স্বস্তির৷
যাঁদের উপার্জন ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁরাও ট্যাক্স বিভাজনের সুবিধায় কর কমাতে পারবেন৷ যাঁদের উপার্জন বেশি তাঁরাও ২.৫-৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কম করের আওতাতেই পড়বেন৷ বার্ষিক ৫০ লক্ষ থেকে ১ কোটি উপার্জনকারীদের ক্ষেত্রে, প্রদত্ত করের উপর ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে৷ ১ কোটির বেশি উপার্জনকারীদের ক্ষেত্রে এই সারচার্জ ১৫ শতাংশ৷
২০০০ টাকার বেশি নগদে অনুদান নয় কোনও রাজনৈতিক দলকে
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা