Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাপথ রঙিন করতে বাসেই হাজির পর্নস্টাররা, হইচই কেরলে

এ কেমন বাস !

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৮, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৮, ১৩:৩৮

options
link
যাত্রাপথ রঙিন করতে বাসেই হাজির পর্নস্টাররা, হইচই কেরলে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদিক থেকে তাকাচ্ছেন সানি লিওন৷ তো ওদিকে মিয়া খালিফা৷ মাঝে আবার আছেন জনি সিনসও৷ পথচলতি অনেকে সেদিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছেন৷ কারও মুখে মুচকি হাসি৷ কেউ আবার দৃশ্যতই অপ্রস্তুত৷  এই অভিনব প্রচারেই নেটদুনিয়ায় নজর কেড়েছে কেরলের এক বাসমালিক৷ যাত্রাপথ রঙিন করতে বাসেই হাজির করিয়েছেন পর্নস্টারদের৷

[  স্নানের সময় দুষ্টুমি, মায়ের হাতেই প্রাণ গেল খুদের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাসের শরীরে বিজ্ঞাপন তো নতুন কিছু নয়৷ সরকারি বা বেসরকারি বাসকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে মুখিয়ে থাকেন অনেকেই৷ কিন্তু বিজ্ঞাপন তুলে রেখে স্রেফ বিনোদনের খাতিরে বাসের ব্যবহার সচরাচর দেখা যায় না৷ আর তা করেই হইচই ফেলেছে কেরলের এই বাসমালিক৷ গোটা বাসের গায়ে আটকানো বহু পর্নস্টারের ছবি৷ ভিতরে আবার ডিজে-র বন্দোবস্তও আছে৷ নেটিজেনদেরই কেউ একজন সে ছবি তুলে আনেন টুইটারে৷ তারপর থেকেই শুরু হয়েছে বিস্তর চর্চা৷ বিশেষ এক ট্যুর ও ট্রাভেল কোম্পানির এই মনোরঞ্জনের আয়োজন মন কেড়েছে নেটদুনিয়ার বাসিন্দাদেরও৷ ফলে অনেকেরই একটা ইচ্ছে, একবার অন্তত এ বাসে চড়তেই হবে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অবশ্য কেউ কেউ ক্ষুব্ধও হচ্ছেন৷ বড়দের নাহয় কথা নেই৷ মনেরঞ্জনের খোরাক পেয়ে চোখের সুখ, মনের সুখ দুই-ই হচ্ছে৷ কিন্তু ছোটদের? তারা তো রাস্তায় এই বাসকে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে, এরা কারা? কী উত্তর তখন দেবেন অভিবাবকরা? আপাতত তার কোনও উত্তর নেই৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.