সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে কখনও ডাস্টবিনে, কখনও নর্দমায় মিলেছে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ বেআইনি লেনদেনের জেরে কোনও কোনও অ্যাকাউন্টে পড়েছে আয়কর দফতরের নজর৷ এবার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার নোট সমেত উড়ানে গ্রেফতার হলেন বিহারের এক ব্যবসায়ী৷
জানা যাচ্ছে, এ সিং নামে ওই ব্যবসায়ী একাই যাচ্ছিলেন চাটার্ড প্লেনে৷ তাঁর সম্পর্কে আগেই খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও সিআইএসএফ কর্তাদের কাছে৷ সেইমতো নাগাল্যান্ডের এক বিমানবন্দরে আটক করা হয় তাঁকে৷ তাঁর থেকে উদ্ধার করা হয় নগদ টাকা৷ সবই বাতিল নোট৷ কীভাবে তাঁর কাছে এত টাকা এল, তা নিয়ে তদন্ত হচ্ছে৷ সিআইএসএফ কর্তারা এ ব্যাপারে জেরা করছেন তাঁকে৷
উড়ানের মাধ্যমে যাতে বাতিল নোট পাচার না হয়, সে দিকে নজর রেখেছিল গোয়েন্দা সংস্থা৷ তার জেরেই বমাল পাকড়াও হলেন মুঙ্গেরের এই ব্যবসায়ী৷ কোনওভাবে বাতিল নোট যাতে পাচার না হয় সে ব্যাপারে সতর্ক গোয়েন্দারা৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের