Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
C-Voter survey

C-voter Survey: উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি! একাধিক রাজ্যে কঠিন লড়াই

কোন রাজ্যে কী অবস্থা? কী বলছে সমীক্ষা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২১, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২১, ১৪:১১

options
link
C-voter Survey: উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি! একাধিক রাজ্যে কঠিন লড়াই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা, অর্থনীতি, কৃষক অসন্তোষ (Farmers Protest), লখিমপুর। বিরোধীদের হাতে হাজারো ইস্যু থাকা সত্ত্বেও বিজেপির জনপ্রিয়তায় আঁচ আসেনি। অন্তত এবিপি-সি-ভোটার সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলছে। আগামী বছর দেশের যে পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার কথা তার মধ্যে অন্তত চারটিতে ক্ষমতায় ফিরতে পারে গেরুয়া শিবির। অন্যদিকে কংগ্রেসকে (Congress) ফিরতে হতে পারে শূন্য হাতে। এমনটাই দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। তবে নভেম্বরের সমীক্ষা বলছে, ক্ষমতায় ফিরলেও একাধিক রাজ্যে বেশ চাপে পড়তে হাতে পারে গেরুয়া শিবিরকে। আগের কয়েকটি সমীক্ষার তুলনায় একাধিক রাজ্যে আসন কমছে গেরুয়া শিবিরের। অন্যদিকে কংগ্রেস আগের তুলনায় একাধিক রাজ্যে আসন বাড়াতে পারে।

২৪-এর লোকসভার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উত্তরপ্রদেশে। লোকসভার সেমিফাইনালে বিজেপিই শেষ হাসি হাসবে বলে দাবি করা হয়েছে এবিপি-সি ভোটারের (ABP C-Voter) সমীক্ষায়। সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে বিজেপি ২১৩ থেকে ২২১টি আসন পেতে পারে। যা আগের বারের থেকে অনেকটা কম হলেও ম্যাজিক ফিগারের থেকে সামান্য বেশি। উত্তপ্রদেশে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (Samajwadi Party)। তারা পেতে পারে ১৫২ থেকে ১৬০টি আসন। মায়াবতীর বিএসপি (BSP) এবং কংগ্রেসের অবস্থা দুর্বিষহ। বিএসপি পেতে পারে ১৬ থেকে ২০টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র ৬ থেকে ১০টি আসন। আগের দুটি সমীক্ষাতে অবশ্য বিজেপি আড়াইশোর বেশি আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু এবারে তা নিম্নমুখী।

Advertisement

C-Voter survey: Survey predicts huge win for BJP in 4 states

[আরও পড়ুন: বিরসা মুন্ডা জন্মজয়ন্তীতে মোদিকে স্বাগত জানাতে ৪ ঘণ্টায় ২৩ কোটি টাকা খরচ করবে মধ্যপ্রদেশ]

সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ড এবং গোয়াতেও (Goa) ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। উত্তরখণ্ডে ৭০ আসনের মধ্যে ৩৬ থেকে ৪০টি পেতে পারে গেরুয়া শিবির। কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৩৪টি আসন। অর্থাৎ এই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই শিবিরের। আম আদমি পার্টি পেতে পারে ০ থেকে ২টি আসন। গোয়াতে অবশ্য সহজেই ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় ১৯-২৩টি আসন পেতে পারে গেরুয়া শিবির। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৬টি আসন। ৩ থেকে ৭টি আসন পেতে পারে আম আদমি পার্টি। তৃণমূল-সহ অন্যান্যরা পেতে পারে ৮ থেকে ১২টি আসন।

[আরও পড়ুন: দূরপাল্লার ট্রেন থেকে উঠে যাচ্ছে ‘স্পেশ্যাল’ তকমা, আর গুনতে হবে না অতিরিক্ত ভাড়াও]

কংগ্রেসের অন্যতম আশার জায়গা পাঞ্জাবেও (Punjab) হতাশ হতে হচ্ছে হাত শিবিরকে। সেখানেও বৃহত্তম দল হিসাবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় আপ পেতে পারে ৪৭-৫৩টি আসন। কংগ্রেস পেতে পারে ৪২-৫০ টি আসন। অকালি দল পেতে পারে ১৬-২৪টি আসন। বিজেপির দখলে যেতে পারে ০-১টি আসন। আরেক বিজেপি শাসিত রাজ্য মণিপুরে অবশ্য খানিকটা ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির। ৬০ আসনের মণিপুর (Manipur) বিধানসভায় বিজেপি পেতে পারে ২৬-৩০টি আসন। কংগ্রেস পেতে পারে ২০-২৪টি আসন। এনপিএফ পেতে পারে ৪-৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩-৭টি আসন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.