Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Lok Sabha Elections

লোকসভা ভোট হতে পারে ডিসেম্বরেই! মমতার ভবিষ্যদ্বাণী কি সত্যি হওয়ার পথে?

ডিসেম্বরে এমনিতেই পাঁচ রাজ্যের ভোট হওয়ার কথা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১৪:৫৪

options
link
লোকসভা ভোট হতে পারে ডিসেম্বরেই! মমতার ভবিষ্যদ্বাণী কি সত্যি হওয়ার পথে? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অকস্মাৎ লোকসভার বিশেষ অধিবেশন ডাকা। যার এজেন্ডা নিয়ে মুখে কুলুপ এটে থাকা। তারপর এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। কেন্দ্রের এই দুই পদক্ষেপে হঠাৎ করেই ‘এক দেশ, এক নির্বাচনে’র পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা উজ্বল হওয়া শুরু করেছে।

এখন প্রশ্ন হল, একসঙ্গে সব রাজ্য ও লোকসভা নির্বাচন করানো কি আদৌ সম্ভব? বাস্তব পরিস্থিতি বলছে, এখনই সেটা ভীষণ মুশকিল। কারণ দেশের আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা সময় নির্বাচন হয়। লোকসভার (Lok Sabha Election) সঙ্গে সব রাজ্যের নির্বাচন করাতে হলে কোনও কোনও রাজ্যের নির্বাচন এগিয়ে দিতে হবে। কোনও কোনও রাজ্যের নির্বাচন পিছিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সেইসব রাজ্য সরকারকে রাজি করানোর ব্যাপার আছে, দরকারে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপার আছে, বহু প্রশাসনিক জটিলতা আছে।

Advertisement

[আরও পড়ুন: খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ‘খুন’, ছেলের পিস্তল থেকে গুলি যুবককে]

তবে ওয়াকিবহাল মহল মনে করছে, সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করানো সম্ভব না হলেও অন্তত ১০-১২টি রাজ্যের নির্বাচন একসঙ্গে করানো যেতে পারে। সেই সঙ্গে করানো যেতে পারে লোকসভা ভোটও। চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট হওয়ার কথা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের (Mizoram) ওই ভোট পর্বের সঙ্গেই কাশ্মীরের ভোটও ঘোষণা করে দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলে জল্পনা, এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওই ৬ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা ভোট করাতে পারে কেন্দ্র।

[আরও পড়ুন: এক দেশ, এক নির্বাচনের পথেই দেশ? জল্পনার মধ্যেই নয়া কমিটি গড়ল কেন্দ্র]

গত ২৮ আগস্ট টিএমসিপির (TMCP) প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভবিষ্যদ্বাণী করেছিলেন, হারের ভয়ে লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি (BJP)। পরে একই তত্ত্ব উঠে আসে নীতীশ কুমারের মুখে। ডিসেম্বরে ভোট হলে তাঁদের ভবিষ্যদ্বাণী সত্যি হবে। তবে আরেকটা সম্ভাবনাও উঠে আসছে। সেটা হল লোকসভা ভোট এগিয়ে না এনে পাঁচ রাজ্যের ভোট পিছিয়ে দেওয়া। এবং লোকসভার সময় করা। কারণ এপ্রিলে লোকসভার সঙ্গে আরও চার রাজ্যের ভোট হয়। সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ। সেক্ষেত্রে লোকসভার সঙ্গে ১০ রাজ্যের ভোট একসঙ্গে করানো যাবে। ২০২৪-এ ভোট আছে বিজেপি শাসিত হরিয়ানা এবং মহারাষ্ট্রেও। প্রয়োজনে সেগুলিও এগিয়ে আনা যেতে পারে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.