সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক দেওয়ার অধিকার যেমন আছে পুরুষদের৷ তেমনই তাৎক্ষণিক তিন তালাকে না বলার অধিকার কি মহিলাদের দেওয়া যেতে পারে না? বুধবার এই প্রশ্নই তুলে দিলেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জে এস খেহর৷
[ ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ]
তিল তালাক রদ করতে রাষ্ট্রীয় মুসলিম মোর্চার আবেদনের ভিত্তিতে চলছে এই শুনানি৷ গতকালই তিন তালাকের পক্ষে সওয়াল করেছেন দুঁদে আইনজীবী কপিল সিব্বল৷ তাঁর মতে যে প্রথা দীর্ঘ ১৪০০ বছর ধরে চলছে তাকে একদিনে ইসলামবিরোধী বলা যায় না৷ কারণ তাঁর দাবি, তিন তালাক একটি বিশ্বাসের ব্যাপার৷ সেখানে সাংবিধানিক নৈতিকতার প্রশ্ন চলে না৷ তাঁর দাবি, অযোধ্যায় রামের জন্মও যেমন বিশ্বাসের ব্যাপার, তিন তালাকও সেরকম বিশ্বাসের বিষয়৷ যদিও তাঁর সওয়ালের পর কটাক্ষ করে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, যে সময় থেকে তিন তালাক চলছে তখন কি হোয়্যাটসঅ্যাপে তালাক পাঠানোরও চল ছিল?
CJI Khehar asks Kapil Sibal(lawyer for AIMPLB) that is it possible to give bride the right that she will not accept instant triple talaq?
— ANI (@ANI_news) May 17, 2017
এই মামলার শুনানিতেই বুধবার বিচারপতি খেহর কপিল সিব্বলের কাছে জানতে চান, তিন তালাকে মহিলাদের না বলার অধিকার দেওয়া যায় কি না? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডের হয়ে লড়ছেন কপিল৷ তিন তালাকের বৈধতা প্রমাণ করাই তাঁর পেশাগত দায়িত্ব৷ আর তাই তিন তালাকের হয়ে একের পর এক যুক্তি দেখাচ্ছেন তিনি৷ অন্যদিকে মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় সওয়াল করছেন রাম জেঠমালানি৷ তাই কপিলের কাছেই এ প্রশ্ন করেছে সর্বোচ্চ আদালত৷ যদি তাৎক্ষণিক তিন তালাক নাকচের অধিকার থাকে মুসলিম মহিলাদের, তবে এই মামলা অন্যদিকে মোড় নিতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি