সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বেঙ্গালুরু শহরটাই যেন রাস্তায় নেমে এসেছে৷ রাস্তায় রাস্তায় এটিএমের সামনে লম্বা লাইন৷ ব্যাঙ্কের সামনে উপচে পড়া ভিড়৷ টাকা তোলার গেরোয় অথৈই জলে আম আদমি৷ ঠাসাঠাসি, গাদাগাদি৷ সেকি দুরাবস্থা৷ হঠাৎ স্বস্তি নিয়ে সামনে হাজির আস্ত একটি এটিএম বাস৷ উফঃ হাফ ছেড়ে বাঁচলেন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বহু জনতা৷
সাধারণ মানুষকে স্বস্তি দিতে এটিএমের এই মোবাইল বাস চালানোর উদ্যোগ নিল কানাড়া ব্যাঙ্ক৷ বিকেল সাড়ে ৫টা থেকে বেঙ্গালুরুর এমজি রোডে ঠায় দাঁড়িয়ে ছিল বাসটি৷ সূত্রের খবর, রবিবার সন্ধেয় বাসটি থেকে প্রায় ৮০০ জন ৮ লক্ষ টাকা তুলতে পেরেছে৷
বেঙ্গালুরু সার্কেলের কানাড়া ব্যাঙ্কের জেনারেল ম্যনেজার এম এম চিনিওয়ার জানান, এটিএমে ২০০০ টাকার নোটের ক্যাসেট এখনও বসেনি৷ তবে আগামী তিন-চার দিনের মধ্যে ইঞ্জিনিয়াররা এই সমস্যা মিটিয়ে ফেলবে বলে জানান তিনি৷ চিনিওয়ার আরও জানান, নভেম্বরের ১৫-১৬ তারিখের মধ্যে ব্যাঙ্কে আরও অনেক বেশি নগদ আসতে শুরু করবে, তাতে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই মিটবে বলে জানান তিনি৷
FB- এটিএম-ব্যাঙ্ক ছেড়ে বাসের সামনে লাইন মানুষের
সর্বশেষ খবর
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!
-
‘সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ’, ‘৯৮ শতাংশ’-এর দাবি উড়িয়ে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা
-
‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’, অনন্ত সিংহর বায়োপিক নিয়ে আড্ডায় জিৎ
-
প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও সংশয় কাটল না, শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খেলবেন গিল? মুখ খুললেন কোচ
-
বিএসএফের বৈঠক নিষ্ফলা, এখনও বাংলাদেশে বন্দি ভারতীয় চাষি