সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই নিয়মের ফাঁক গলে সাদা হচ্ছে কালো টাকা৷ ব্যাপক ধরপাকড় শুরু করেছে আয়কর দপ্তরও৷ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি কালো টাকা৷ এবার এই চক্রের কাজকর্ম সম্পর্কে মিলল নয়া তথ্য৷ জানা যাচ্ছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হয়ে যাচ্ছে টাকা৷
সম্প্রতি সীমান্তে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ৷ তাদের থেকে মিলেছে নয়া ২০০০ টাকার নোট৷ জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে, সে টাকা তাদের নিজের নয়৷ বরং এক ভারতীয় ব্যবসায়ীর৷ কালো টাকা সাদা করে তা মেঘালয় হয়ে বাংলাদেশে পাচার করতেই ওই দুই ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছিল৷ এই তথ্য হাতে আসার পরই গোয়েন্দাদের খোঁজখবর নিতে বলা হয়েছে এ ব্যাপারে৷
সূত্রের খবর, নিয়ম বহির্ভূতভাবেই কালো টাকা ইতিমধ্যে সাদা করে ফেলেছে কারবারিরা৷ কিন্তু এবার নজর পড়ছে আয়কর দপ্তরের৷ ইতিমধ্যে যত অভিযান হয়েছে সব ক্ষেত্রেই ধরা পড়েছে নতুন নোট৷ আর তাই কোনও ঝুঁকি নিতে নারাজ কালো টাকার কারবারিরা৷ নতুন নোট আপাতত বাংলাদেশে পাচার করাই লক্ষ্য তাদের৷
ভারত-বাংলাদেশ সীমান্তে যে গরু পাচার চক্র সক্রিয় সেটিও এতে পুরোমাত্রায় জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে৷ অর্থাৎ, গরু পাচারকারীদের হাত দিয়েই দেশের বাইরে পাঠানো হচ্ছে টাকা৷ আয়করের হাত থেকে বাঁচতে এখন এই নয়া ফিকির কালো টাকার কারবারিদের৷ ধৃত ব্যক্তিদের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে৷ তা থেকে চক্রের পান্ডাদের খোঁজ মিলবে বলেও অনুমান করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব