সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনাবহুল দিন৷ যাবতীয় ঘটনা চিট ফান্ডকে কেন্দ্র করেই৷ একদিকে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ অন্যদিকে, সারদা কাণ্ডে চার্জশিট পেশ করা হল সুপ্রিম কোর্টে৷ যাতে নাম নেই কুণাল ঘোষের৷
সারদা ট্যুর ও ট্রাভেলস, আর রিয়েল এস্টেটের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল৷ বিধাননগর থানায় জানানো হয়েছিল অভিযোগ৷ সেই ১০২ নম্বর মামলা ওঠে শীর্ষ আদালতে৷ সুপ্রিম কোর্টে সারদা চিট ফান্ডের বিরুদ্ধে ওঠা মূল মামলাগুলির মধ্যে অন্যতম মামলা এটি৷ জানা গিয়েছে, চার্জশিটে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের নাম রয়েছে৷ তবে সাংসদ কুণাল ঘোষের নাম নেই৷ কিছু দিন আগেই সিবিআইয়ের হেফাজত থেকে জামিনে মুক্তি পেয়েছেন কুণাল৷ এবার সুপ্রিম কোর্টের মামলাতেও নেই তাঁর নাম৷
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের