Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬

প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের

দিল্লি ও দেরাদুনের অন্তত চারটি জায়গায় চলে তল্লাশি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৭, ০৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৭, ০৫:৫৭

options
link
প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সংবাদ চ্যানেল এনডিটিভি-র এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সোমবার হানা দিল সিবিআই৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর মিলেছে৷ শুধু প্রণয় রায়ের বাসভবনেই নয়, তাঁর স্ত্রী রাধিকা রায় ও একটি বেসরকারি সংস্থার দপ্তরে এদিন হানা দেন সিবিআই অফিসার ও আধিকারিকরা৷

প্রণয় রায়ের দিল্লির বাসভবন ও দেরাদুনের অন্তত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়৷ সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে প্রণয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এর আগে ২০১৫-য় বৈদেশিক মুদ্রা আইন ভাঙায় এনডিটিভির বিরুদ্ধে ২,০৩০ কোটি টাকার নোটিশ জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রণয় রায়, রাধিকা রায় ও সিনিয়র এক্সিকিউটিভ কেভিএল নারায়ণ রাওয়ের বিরুদ্ধে ওই নোটিশ জারি করে ইডি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement


প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানার প্রসঙ্গে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্য করেন, “প্রত্যেকের মনে আইন সম্পর্কে ভীতি থাকাটা জরুরি৷ যত বড়ই কেউকেটা হোক না কেন, আইন সকলের জন্য সমান৷” যদিও চ্যানেলের সাফাই, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে৷

%%SP_PROTECT_1%%

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.