সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নারদ কাণ্ডে ফের ম্যাথ্যু স্যামুয়েলকে তলব করল সিবিআই৷ আগামী ১৯ মে নারদ নিউজের সিইও-কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ যদিও ম্যাথু স্যামুয়েল জানিয়ে দিয়েছেন, সদ্য অস্ত্রোপচার হয়েছে৷ তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷
কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ কাণ্ডের তদন্ত করছে সিবিআই৷ ঘটনায় অভিযুক্ত মুকুল রায়, সৌগত রায়, অপরূপা পোদ্দার-সহ শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর৷ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নারদ কাণ্ডের পৃথক তদন্ত শুরু করে ইডিও৷ সিবিআইয়ের মতোই অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে আলাদাভাবে এফআইআর করেছে ইডি-ও৷ যদিও দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ তদন্তের স্বার্থে এর আগেও নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই৷ এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল৷
সর্বশেষ খবর
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?