সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের রাজনৈতিক টালমাটাল অবস্থা অব্যাহত৷ এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে সমন পাঠাল সিবিআই৷ আগামী ২৬ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিধায়কদের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরই গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ এরপরই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়৷ এই তদন্তের খাতিরেই পুনরায় তলব করা হল রাওয়াতকে৷
রাওয়াতের পাশাপাশি এদিন গোয়ার আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এলভিস গোমসকেও সমন পাঠাল এসিবি৷ আবাসন দুর্নীতিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তাঁকেও আগামী ২৬ তারিখ ডেকে পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্তের জন্যই এই তলব বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?