সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল CBSE। এবারে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। আগেরবারের থেকে ০.৬৫ শতাংশ বেশি। গত বছর পাশের ছিল ৮৭.৩৩ শতাংশ।
CBSE Class 12 results: 87.98% of students pass the board exams. Passing percentage increased by 0.65% since last year.
AdvertisementGirls outshine boys by over 6.40% points; over 91% girls passed the exam. pic.twitter.com/t6NxeglICN
— ANI (@ANI) May 13, 2024
সিবিএসই-র এক আধিকারিক জানিয়েছেন, এ বছর মোট ১৬ লক্ষ ২১ হাজার ২২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪ লক্ষ ২৬ হাজার ৪২০ জন। পাশের হারে মেয়েরা টেক্কা দিয়েছেন ছেলেদের। ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ।
[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]
সোমবার দুপুর ১২টা থেকে ফলাফল দেখানো হবে অনলাইনে। CBSE’র অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, এবং results.cbse.nic.in – লগ ইন করে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। উমঙ্গ অ্যাপ, digilocker অ্যাপেও ফলাফল দেখা যাবে। এই ওয়েবসাইট গুলিতে রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড নম্বর লিখে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে।
[আরও পড়ুন: বইয়ের প্রচ্ছদে পুরুষাঙ্গের আদলে রবীন্দ্রনাথের মুখ! নিন্দায় সরব বাঙালি সমাজ]
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ