সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যে ভোটের জেরে দিন পিছনোর সম্ভাবনা ছিলই৷ প্রত্যাশা অনুযায়ীই পিছল সিবিএসই পরীক্ষার দিনক্ষণ৷ আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা৷
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সাধারণত শুরু হয় ১ মার্চ থেকে৷ কিন্তু এই সময় এই বছর পাঁচ রাজ্যে নির্বাচন৷ ফলে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল৷ আট থেকে দশদিন পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জল্পনা চলছিল৷ কেননা এই সময় শিক্ষকরাও নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন৷ নির্বাচনী ঝামেলা মেটার পর তাঁরাও খানিকটা সময় নিয়ে তবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন৷ তাই বাড়তি সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছিল৷ যদিও যতটা সময় লাগবে ভাবা হচ্ছিল, ততটা লাগল না৷ ৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়ে দিল বোর্ড৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, সবদিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য আরও বাড়তি এক সপ্তাহ সময় পেয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে৷
CBSE class X and class XII exams to now begin from March 9 in view of the state assembly elections in five states
— ANI (@ANI_news) January 9, 2017
(কবে ছাড়তে পারে সিবিআই ফাঁস করলেন খোদ সুদীপ)
সর্বশেষ খবর
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন