নন্দিতা রায় ও সোমনাথ রায়: রাজ্যের বকেয়া চাইতে কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধি দল। যার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অফিস কৃষিভবনে পৌঁছে গিয়েছেন তাঁরা। বাংলাকে বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিতে চান তাঁরা। কিন্তু সময় দেননি সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিং।
রাজ্য়ের পাওনা নিয়ে দাবিদাওয়া জানাতে সোমবারই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু মন্ত্রীর তরফে সেই সময় দেওয়া হয়নি বলে দাবি তৃণমূলের। তারই প্রতিবাদে এদিন কৃষি ভবনের বাইরে ধরনায় বসছেন অভিষেকরা, তৃণমূল সূত্রে এমনই খবর। ইতিমধ্যে কৃষিভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
[আরও পড়ুন: কলকাতায় এসেই নিজের রেস্তরাঁয় কোহলি, খাওয়ালেন আরসিবি’র সতীর্থদের]
বেলা ১২টা নাগাদ সংসদ থেকে বেরিয়া কৃষি ভবনের বাইরে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেন-সহ ৩০ তৃণমূল সাংসদ। প্রাথমিকভাবে কৃষিভবনের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছিল। নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয়, যেহেতু মন্ত্রীর সময় পাওয়া যায়নি তাই সাংসদদের ভিতরে যাওয়ার অনুমতি নেই। পালটা তৃণমূলের দাবি, দাবিদাওয়া জানিয়ে চিঠি দিতে ভিতরে যেতে চান তাঁরা। মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী বা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সাংসদদের এভাবে আটকানো যায় না। এরপর কৃষিভবনের ভিতরে ঢোকেন তাঁরা। তবে মন্ত্রীর অফিসে ঢুকতে পারেননি এখনও। সূত্রের খবর, ফোন করে নিরাপত্তারক্ষীরা অনুমতি চাইছেন।
[আরও পড়ুন: ‘আটত্রিশেও ম্যাজিক, ব্যালন ডি’অর দেওয়া হোক’, রোনাল্ডো ফের গোল করতেই দাবি ভক্তদের]
সর্বশেষ খবর
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
-
মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক