সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অনেক এটিএম-এ পর্যাপ্ত টাকা নেই৷ মাসের শুরুতে মাইনে পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে৷ এরই মধ্যে স্বস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ জানা যাচ্ছে, নগদে আগাম ১০,০০০ টাকা করে পাচ্ছেন তাঁরা৷
সূত্রের খবর, নোট বাতিল সমস্যায় জেরবার হওয়ার হাত থেকে মুক্তি পাচ্ছেন কেন্দ্র সরকারের কর্মচারীরা৷ গত সপ্তাহেই অর্থমন্ত্রক থেকে এই মর্মে একটি নির্দেশিকা এসে পৌঁছয়৷ সেইমতো প্রতি বিভাগের ক্যাশ ডিপার্টমেন্ট থেকে টাকা দেওয়া শুরুও হয়ে গিয়েছে৷ বেতন থেকে নগদ ১০ হাজার করে এখনই হাতে পাচ্ছেন কর্মীরা৷ মূলত নন গেজেটেড কর্মচারীদেরই এই টাকা দেওয়া হচ্ছে৷ অর্থাৎ মাস শেষ হওয়ার আগেই নভেম্বরের বেতন পাচ্ছেন তাঁরা৷
আগাম বেতনের একাংশ হাতে পেয়ে খুশি কর্মচারীরা৷ তবে এই টাকা দেওয়া হয়েছে ২০০০ টাকার নোটে৷ দোকানে-বাজারে অবশ্য ২০০০ টাকার নোট ভাঙাতে হিমশিম খাচ্ছেন অনেকেই৷ তবু মাসের পয়লায় এটিএমে লম্বা লাইন দিতে হবে না ভেবেই স্বস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!