সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকোষ ঘাটতির (Fiscal Deficit) ধাক্কায় জেরবার কেন্দ্র। চলতি অর্থবর্ষের হিসেব বলছে, এপ্রিল থেকে অক্টোবর, এই ৭ মাসে কেন্দ্রের রাজকোষ ঘাটতি বেড়ে হয়েছে ৭.৫৮ লক্ষ কোটি টাকা। সারা বছরের যে ধার্য লক্ষ্যমাত্রা তার মধ্যে ৪৫.৬ শতাংশ এই কয়েক মাসেই পূর্ণ হয়ে গিয়েছে। বুধবার প্রকাশিত তথ্য থেকে এমনটাই জানা যাচ্ছে।
গত বছর রাজকোষ ঘাটতির পরিমাণ এই সময়কালে অনেকটাই কম ছিল। ২০২১ সালের এপ্রিল থেকে অক্টোবর মাসে পূর্ণ হয়েছিল লক্ষ্যমাত্রার ৩৬.৩ শতাংশ। সেই সময় ঘাটতির পরিমাণ ছিল ৫.৪৭ লক্ষ কোটি। গত অক্টোবরেই কেন্দ্র জানিয়েছিল, সেই মাসে কেন্দ্রের রাজকোষ ঘাটতির পরিমাণ ১.৩৮ লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৭ গুণ বেশি। যা প্রমাণ করে দিচ্ছে এবছর এই পরিমাণ কতটা বৃদ্ধি পেয়েছে।
[আরও পড়ুন: সর্বক্ষণ হাতে ফোন, মোবাইল আসক্ত সন্তানরা, নাজেহাল কলকাতা পুলিশের কর্মীরা]
কাকে বলে রাজকোষ ঘাটতি? রাজকোষ ঘাটতি হল সরকারের মোট ব্যয় এবং ঋণ ব্যতীত মোট আয়ের মধ্যের পার্থক্য। সরকারের ব্যয় আয়ের চেয়ে বেশি হলে এই ধরনের ঘাটতি দেখা যায়।
উল্লেখ্য, কোভিড শুরুর আগেই, ২০১৯ থেকে ভারত অর্থনীতির চাহিদার অভাবে ধুঁকছিল। গত তিন বছরের আর্থিক মন্দা আমদানির চাহিদাকেও কমিয়েছে। রিজার্ভ ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী, কোভিডের ক্ষত মেরামতে ১২ বছর প্রয়োজন। ২০২০-তে কোভিড সংক্রমণ শুরু হওয়ার সময় লকডাউনের জেরে গোটা বিশ্বের অর্থনীতি সম্পূর্ণ দাঁড়িয়ে গিয়েছিল। বহু দেশে দীর্ঘ সময় ধরে কোনও অর্থনৈতিক কাজকর্মই ছিল না। ভারতও তার ব্যতিক্রম নয়। বিশ্বের যে অর্থনীতিগুলি ২০০৮-এর আর্থিক মন্দাকেই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি, তাদের পক্ষে লকডাউনে সম্পূর্ণ স্থবির হয়ে যাওয়া একটি বড় ধাক্কা ছিল। ২০০৮-এ পৃথিবী জুড়ে যে আর্থিক মন্দা ছিল, তার ধাক্কা সেই সময় সরাসরি ভারতের উপর এসে পড়েনি। কিন্তু ওই সময় উন্নত দেশগুলির আর্থিক ক্ষতি পরে ভারতের বাজারকে ক্ষতিগ্রস্ত করে। এবার করোনার ধাক্কায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সেই ধাক্কা যে এখনও কাটেনি সাম্প্রতিক রাজকোষ ঘাটতিতে তা আবারও প্রমাণ হল।
[আরও পড়ুন: জিএসটি-তে অনীহা গুজরাটের ব্যবসায়ীদেরই, সমস্যায় ক্রেতা, বিক্রেতারা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক