সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতার জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দিল্লি৷ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ইউনিট ২০১৬-র মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে৷ অনলাইনে www.ctet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে৷ আবেদনের শেষ দিন ১৮ জুলাই, ২০১৬৷
সেন্ট্রাল টেট অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর, ২০১৬ তরিখে৷ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি প্রাইমারি স্টেজ ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এলিমেন্টারি স্টেজ দু’টি পর্বে পরীক্ষা হবে৷ সময় আড়াই ঘণ্টা করে৷ দু’টি পর্বের ক্ষেত্রে আবেদনের ফি ১,০০০ টাকা এবং একটি পর্বের ক্ষেত্রে ৬০০ টাকা৷ তফসিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাক্রমে ৫০০ ও ৩০০ টাকা৷ ফি দিতে হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে৷ ব্যাঙ্কের ফি পেমেন্ট চালানের মাধ্যমেও ফি দেওয়া যাবে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও আবেদনপত্রের প্রিন্ট আউট বা নথিপত্রের কপি পাঠাতে হবে না৷ ১৭ আগস্ট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷ শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটেই৷
সর্বশেষ খবর
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর
-
ডনবাসই ‘জিয়নকাঠি’, না পেলে হবে মৃত্যুদণ্ড! ক্ষমতা বাঁচাতে যুদ্ধই ভরসা পুতিনের