সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন তিন বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট। আইন ও ন্যায় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তিনটি ভিন্ন হাই কোর্টের (High Court) প্রধান বিচারপতিকে শীর্ষ আদালতের দায়িত্ব দেওয়া হবে। সোমবারই সুপ্রিম কোর্ট (Supreme Court) কলেজিয়াম তাঁদের নাম সুপারিশ করেছিল।
কারা কারা নিযুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে? দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা, রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ও গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি সন্দীপ মেহতা বৃহস্পতিবারই দায়িত্ব নেবেন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে।
[আরও পড়ুন: ঢিলেমি নয়, ‘দাগি’ সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে শুনানি বিশেষ বেঞ্চে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের]
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে সব মিলিয়ে ৩৪ জন বিচারপতি থাকার কথা। যেখানে এখনও পর্যন্ত বিচারপতির সংখ্যা ৩১। এই পরিস্থিতিতে কলেজিয়ামের তরফে প্রস্তাব রাখা হয়েছিল, সুপ্রিম কোর্টে বহু মামলা জমে গিয়েছে। মামলার ক্রমবর্ধমান পরিস্থিতিতে এটা ক্রমেই জরুরি হয়ে পড়ছে, যেন সুপ্রিম কোর্ট তার পূর্ণ সক্ষমতায় থাকতে পারে। আর তাই কলেজিয়াম সিদ্ধান্ত নিয়েছে যে তিনটি স্থান খালি রয়েছে তা ভরাট করার। অবশেষে সেই প্রস্তাব মেনে আরও তিনজন বিচারপতিকে নিয়োগ করার সিদ্ধান্তে সবুজ সংকেত দিল কেন্দ্র।
[আরও পড়ুন: ‘সব ভুলে এগিয়ে চলো’, রাহুলের উপদেশে দ্বন্দ্ব ভুলেছেন শচীন]
সর্বশেষ খবর
-
স্কাই ডাইভিংয়ে বেরিয়ে মৃত্যুর কোলে! মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমেরিকায় ১২ জনের মৃত্যু
-
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী নারীর কণ্ঠরোধের গল্প! কেমন হল সোহাগ সেন নিবেদিত ‘মালতী মেরী বিশ্বাস’?
-
নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে শুভেন্দু, এক ছাদের তলায় মিলবে ৫৫ পরিষেবা
-
দু’বার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিয়েছে দল, তবু আক্ষেপ যাচ্ছে না জাপান কোচের
-
গরম পেরিয়ে বর্ষায় আরও মহার্ঘ ডিম, নেপথ্যে রাজনীতিকদের ‘ডিম থেরাপি’?