সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ নভেম্বর, ২০১৬৷কাশ্মীরের সাম্বা সেক্টরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় শহিদ হন ৭ জওয়ান৷সেই দুঃস্বপ্নের স্মৃতি যেন আর ফিরে না আসে, সে কারণে এবার দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারস্থ কেন্দ্রীয় সরকার৷সাম্বায় হামলাকারী জঙ্গিদলটি সীমান্তের ওপার থেকে একটি সুড়ঙ্গের মধ্যমে ভারতের মাটিতে প্রবেশ করে৷২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় সেনা সীমান্তে প্রায় ৮ টি সুড়ঙ্গ খুঁজে পায়৷এগুলো দিয়েই বিএসএফয়ের চোখে ধুলো দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ করত জঙ্গিরা৷তাই ভবিষ্যতে পাঠানকোট ও উরির মত জঙ্গি হামলা রুখতে এবার বিশেষ প্রযুক্তির খোঁজে সেনা৷
(কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত সরকারের)
সেনাকে আরও অত্যাধুনিক করতে এবার আইআইটি বম্বে এমন একটি অত্যাধুনিক রাডার বানিয়েছে যা সহজেই মাটির গভীরে থাকা সুড়ঙ্গ খুঁজে বের করতে সক্ষম৷শুধুমাত্র সুড়ঙ্গ নয়, জিপিআর বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার নামের এই যন্ত্রটি ল্যান্ডমাইনও খুঁজে বের করতে পারে৷প্রজেক্ট ম্যানেজার সীমা পারিওয়াল জানিয়েছেন, যে কয়েকটি পরীক্ষার পের ফেব্রুয়ারী মাসে যন্ত্রটিকে পরীক্ষামূলক ভাবে কাজে নামানো হবে৷চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে রাডার নির্মাতাদের মতামত ও যন্ত্রের বিষয়ে জানতে চেয়েছে৷
চিনা হুমকির পাল্টা চাল মোদির, বেজিংকে ঘিরে চক্রব্যূহ ভারতের
বান্দিপোরায় জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে গুলি, নিকেশ লস্কর জঙ্গি মুসা
কেন্দ্রের নয়া নিয়মে কমছে প্যান কার্ড ছাড়া নগদে লেনদেন
সর্বশেষ খবর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান