সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, মহিলাদের নাকি স্নানঘরে একা পেলেই অশরীরীরা তাঁদের ভয় দেখানোর চেষ্টা করে। নারীমন পুরুষের তুলনায় বহুগুণ নরম। পাশাপাশি স্নানঘরে মহিলারা বেশকিছুটা গোপন সময় কাটান। আর তাই এই সময় ভৌতিক আবেশ তাঁদের আশেপাশে তৈরি হলে, স্বভাবতই তাঁরা ভয় পেয়ে যান। সিক্ত অবস্থায় আচমকা স্নানঘর ছেড়ে বেরিয়ে পর্যন্ত আসতে পারেন না। আর সেই সুযোগেই ভয় তাঁদের উপর আরও জোড়াল ভাবে চড়াও হয়। স্নান ঘরে অশরীরীর আনাগোনা যখন নতুন নয়, তখন এমনই ভৌতিক স্নানঘর যে কোনও বাড়ি কিংবা হোটেল রুমকে খুব সহজেই বানিয়ে দিতে পারে ভূতুরে।
ঠিক এমন ঘটনাই ঘটে চণ্ডীগড় রেল অতিথিশালায়। শোনা যায়, এই অতিথিশালা খুব সুন্দর করে রাখা অতিথিদের জন্য। কিন্তু সুব্যবস্থা থাকার পরেও টুরিস্টরা ভুল করেও এই অতিথিশালার আশেপাশে ঘেষতে চান না।
শোনা যায়, এই অতিথিশালার স্নানঘরে বাস করে এক অতৃপ্ত আত্মা। পুরুষ, মহিলা নির্বিশেষে যে কেউ এই স্নানঘরে ঢুকলে সেই অশরীরীর দেখা পান। শোনা যায়, কখনও কখনও স্নানঘরে ভুতের দেখা পান মানুষ। কিংবা আবার কখনও তেনারা সরাসরি দেখা না দিয়ে নানা ধরনের কাণ্ড-কারখানার মধ্যে দিয়ে নিজেদের উপস্থিতির কথা জানান দেয়।
আর তেনাদের ভয়েই অতিথিশালায় মানুষের টেকা দায়। এখন সেই অতিথিশালায় শুধু তেনাদেরই আনাগোনা।
সর্বশেষ খবর
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির
-
কথা রেখে বাংলায় বিজ্ঞপ্তি শুভেন্দু সরকারের, তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান