বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: প্রাক-বাজেট আলোচনায় রাজ্যের বকেয়া মেটানো ও জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের কাছে সরব হলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। দিল্লির অশোকা হোটেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যগুলির বৈঠকে তিনি জানান, স্বাস্থ্য, পঞ্চায়েত-সহ বিভিন্ন খাতে রাজ্যের প্রায় ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা বকেয়া দ্রুত মেটাতে হবে।
চন্দ্রিমা বলেন, জিএসটির হার কমানোয় সাধারণ মানুষের উপকার হয়েছে এতে রাজ্যের আপত্তি নেই। তবে এর ফলে রাজস্ব ঘাটতি বেড়েছে, যার ক্ষতিপূরণ কেন্দ্রকে দিতে হবে। এই দাবিতে বাংলা ছাড়াও একাধিক রাজ্য একমত। তাঁর প্রস্তাব, ক্ষতিপূরণের জন্য সেস বা সারচার্জ কেন্দ্র-রাজ্য ভাগাভাগি করা যেতে পারে, কারণ বিলাসবহুল পণ্যে সেস তুলে নেওয়ায় ক্ষতিপূরণের পথ সংকুচিত হয়েছে।
বৈঠকে আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা সংস্কার, অপুষ্টি মোকাবিলায় বরাদ্দ বাড়ানো, গঙ্গা-পদ্মা ভাঙন রোধে অর্থ বরাদ্দ এবং জলবায়ু সংস্কারে স্পষ্ট বিভাগ ও গাইডলাইন নির্ধারণের দাবিও তোলেন তিনি। বৈঠকের পর বাংলায় বক্তব্য রাখতে গিয়ে বন্দেমাতরমের ১৫০ বছর উপলক্ষে বাঙালির গর্বের কথা তুলে ধরে রবীন্দ্রনাথ, নেতাজি ও বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানান চন্দ্রিমা ভট্টাচার্য।
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র নজরে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?