Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

ধর্ষণের অভিযোগে বিয়ের মণ্ডপ থেকেই শ্রীঘরে পাত্র

মঞ্চে নাটকীয় প্রবেশ পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০১৭, ০৭:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০১৭, ০৭:০০

options
link
ধর্ষণের অভিযোগে বিয়ের মণ্ডপ থেকেই শ্রীঘরে পাত্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানাইয়ে বিয়ের সুর। চারদিক ঝলমল করছে আলোয়। সেজেগুজে চলে এসেছেন অতিথিরা। পুরোহিত শুরু করে দিয়েছেন মন্ত্রপাঠ। এমনই সময় মঞ্চে নাটকীয় প্রবেশ পুলিশের। বিয়ের পিঁড়ি থেকে বরকে তুলে নিয়ে গেল তারা। হঠাৎ পরিস্থিতির এমন নাটকীয় মোড় কেন?

[ক্রিকেটের সেরা ছবি ফ্রেমবন্দি করে নজির কাশ্মীরি যুবকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সুত্রে খবর, অভিযুক্ত মুম্বইয়ের বৈসার এলাকার বাসিন্দা। ২০১০ সাল থেকে ওই অভিযুক্ত এক আত্মীয়ার সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬ বছর ধরে ওই মেয়ের সঙ্গে সহবাস করেছিল ওই যুবক বলে অভিযোগ। কিন্তু বৃহস্পতিবার ওই যুবক আরেকটি মেয়ের সঙ্গে বিয়ে করতে চলে যায়। খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। এরপরই বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় পাত্রকে। বৈসার থানার ভারপ্রাপ্ত অফিসার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিয়ের মণ্ডপ থেকে ওই যুবককে তুলে আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে।

[আলিয়ার টপলেস ছবিতে ফের শোরগোল নেটদুনিয়ায়]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.