সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে ওষুধ বিক্রির উপর যে কড়া নিয়ম লাগু করেছে কেন্দ্র তার প্রতিবাদে এবার পথে নামছেন বিক্রেতারা। আগামী ৩০ মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিলেন ওষুধ বিক্রেতারা। অর্থাৎ সেদিন বন্ধ থাকবে দেশের সমস্ত ফার্মেসি।
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট-এর (এআইওসিডি) সঙ্গে যুক্ত প্রায় ৯ লক্ষ ওষুধ বিক্রেতাদের তরফে কেন্দ্রর কাছে একাধিকবার আর্জি পাঠানো হয়েছে। তাঁদের বক্তব্য, সম্প্রতি যেভাবে ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে, তাতে তাঁদের লভ্যাংশের হার অনেকটাই কমে গিয়েছে। তাই নিয়মে কিছু পরিবর্তন চেয়ে প্রধানমন্ত্রীর অফিস, স্বাস্থ্যমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকে নোটিস পাঠিয়ে ছিলেন তাঁরা। কিন্তু একাধিকবার অনুরোধ সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনওরকম সাড়া মেলেনি। আর সেই কারণেই বনধের ডাক দেওয়া হয়েছে। এআইওসিডি-র সিনিয়র এক্সিকিউটিভ বলেন, “কেন্দ্রীয় সরকারের কাছে অনেকবার আমাদের সমস্যার কথা তুলে ধরেছি। কিন্তু কোনও সদুত্তর পাইনি। তাঁরা পোর্টালের মাধ্যমেই মেডিসিন সংক্রান্ত সব তথ্য জানাতে চায়। কিন্তু বর্তমানে যা পরিকাঠামো, তাতে তা অনুসরণ করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তাছাড়া নয়া নিয়মের বেড়াজালে আমাদের ব্যবসাও চাপের মুখে।”
[ফের বিপর্যয় ‘পদ্মাবতী’র সেটে, এবার আহত রণবীর সিং]
পাইকারি ওষুধ বিক্রির বাজারে লাভের মার্জিন ১৬ শতাংশ। যা খানিকটা বাড়ানোর দাবি করেছিলেন পাইকারি বিক্রেতারা। তাঁরা জানাচ্ছেন, সরকারি নির্দেশে পরিকাঠামোর দিক থেকে একাধিক নিয়ম মেনে চলতে হয় ফার্মেসিগুলিকে। তাই এত কম মার্জিনে সমস্যায় পড়ছেন তাঁরা। তাছাড়া, ওষুধ মজুত রাখারও বড় খরচ রয়েছে। কিন্তু কেন্দ্র তাঁদের কোনও কথাই কানে তোলেনি বলে অভিযোগ। তাই ২৯ মে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। ৩০ মে দিল্লির জন্তর-মন্তরে হাজির থাকবেন সংস্থার সদস্যরা। অনলাইনে ওষুধ বিক্রি এবং ই-ফার্মেসির বিরুদ্ধেও সরব হবেন তাঁরা।
[সোনিয়ার মহাভোজে ‘না’, মোদির আমন্ত্রণে দিল্লির পথে নীতিশ]
সর্বশেষ খবর
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় এবার পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীকে
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের
-
স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে
-
কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র বিজেপির! ‘শীর্ষ নেতাকে ৩০ কোটির টোপ’, বিস্ফোরক ওমর আবদুল্লা
-
জেলা সংগঠন ভাঙনে জর্জরিত মমতা! নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে