সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন সপ্তাহ ধরেই দশম শ্রেণির এক ছাত্রের ভয়ে অতিষ্ট হয়ে উঠেছিলেন পূর্ব তাম্বারাম এবং সেলায়ুর এলাকার বাসিন্দারা। বিশেষ করে মেয়েদের মা-বাবারা। কিন্তু কেন কেবলমাত্র একটি নাবালককে নিয়ে এলাকার লোকজনের এত ভীতি? জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এলাকার মেয়েদের সুযোগ বুঝে চুমু খেয়েই পালিয়ে যাচ্ছিল ছেলটি। এমনকী চুমুর ‘গভীরতা’ এতই বেশি ছিল, যার জেরে বেশ কয়েকজনের ঠোঁট কেটে গিয়ে রক্তারক্তি কাণ্ডও ঘটে যায়। অবশেষে গত রবিবার পূর্ব তাম্বারাম থেকে পুলিশের জালে ধরা পড়ে সেই ‘সিরিয়াল কিসার’।
[জানেন, কেন গরু দত্তক নিলেন এই প্রযোজক?]
বারবার একই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যাচ্ছিল অভিযুক্ত। ধরা পড়ছিল না পুলিশের জালেও। এমনকী সিসিটিভি ফুটেজে দেখা গেলেও হদিশ পাওয়া যাচ্ছিল না তার। কিন্তু কথায় আছে, ‘চোরের দশদিন তো গৃহস্থের একদিন।’ অবশেষে এদিন ছেলেটি ধরা পড়ে। জানা গিয়েছে, কুর্কম করার পরই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চিতলাপাক্কামের একটি সরকারি স্কুলের ওই ছাত্রটি। তখনই এক মহিলা পুলিশ আধিকারিক তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই সেখানে জড়ো হয়ে যায় আশপাশের এলাকার মানুষজন। তাঁরা এসে ওই ছেলেটি বেধড়ক মারতে আরম্ভ করে।
[কথা বলতে না দেওয়ায় সাংসদ পদ থেকে ইস্তফা মায়াবতীর]
শেষপর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ছেলেটিকে উত্তেজিত জনতার হাত থেকে তাঁরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেও অনেকে ভিড় করেন। অবশেষে সেলায়ুর পুলিশের আধিকারিকরা তাঁদের শান্ত করেন। পাশাপাশি নিরাপত্তার কারণে ছেলেটির প্রাথমিক চিকিৎসা করার পর তাকে অন্যত্র নিয়ে যায় পুলিশ।
[মোহনবাগান সম্পর্কে বিতর্কিত টুইট বাবুলের, প্রতিবাদে মুখর সমর্থকরা]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের