সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে৷ তা সে সাবালক হোক বা নাবালক৷ সকলের ইচ্ছে-অনিচ্ছের মূল্য রয়েছে৷ সন্তান নাবালক তার মানে এই নয় যে বাবা-মা’র সিদ্ধান্ত তাকে মেনে নিতে হবে৷ নাবালক সন্তান চাইলে বাবা-মা দু’জনের সঙ্গেই না থাকার সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারে৷ সম্প্রতি এই কথা জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট৷
[শহিদ জওয়ানদের পরিবারকে দত্তক নেবেন আইএএস আধিকারিকরা]
১৫ বছরের এক নাবালিকার মামলার পরিপ্রেক্ষিতে এই কথা জানায় বিচারপতি বিপিন সাংঘি ও দীপা শর্মার ডিভিশন বেঞ্চ৷ ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছরের জুলাই মাসে৷ তখনই ৩২ বছরের এক ব্যক্তিকে ভালবেসে ঘর ছেড়েছিল ওই নাবালিকা৷ প্রেমিকের আসল বাড়ি মথুরায়৷ সেখানেই আলাদা ঘর ভাড়া করে থাকছিল সে৷ প্রতি সপ্তাহে প্রেমিক এসে তাকে বাজারের সামগ্রী দিয়ে যেত৷ এমনকী বিয়ে করার কথাও ছিল তাদের৷ কিন্তু ইতিমধ্যেই পুলিশ নাবালিকার খোঁজ পেয়ে যায়৷ তাকে আটক করে রাখা হয় হোমে৷
[ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চিনকে অসম্মান করেছে উত্তর কোরিয়া: ট্রাম্প]
মামলাটি এপ্রিল মাসে ওঠে দিল্লি হাই কোর্টে৷ মেয়ের দায়িত্ব চান নাবালিকার বাবা৷ কিন্তু মেয়েটি কিছুতেই বাবা-মা’র কাছে যেতে রাজি হয় না৷ বাড়িতে গেলে তার প্রাণসংশয় হতে পারে মনে করছে সে৷ এই মর্মে গোপন জবানবন্দিও পুলিশের কাছে দিয়েছে নাবালিকা৷ এই পরিপ্রেক্ষিতেই আদালত এই কথা বলে৷ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, নাবালিকার সম্পূর্ণ অধিকার রয়েছে কোথায় সে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার৷ বাবা-মা’র কাছে সে নাই থাকতে পারে৷ এই বিষয়ে যদি নাবালিকার বাবার আবার আবেদন জানানোর থাকে৷ তিনি জেলা দায়রা আদালতে তা করতে পারেন৷ তবে শেষ সিদ্ধান্ত কন্যাই নেবে৷ আপাতত সরকারি হোমেই থাকবে সে৷ হ্যাঁ, বাবা-মা চাইলে তার সঙ্গে সপ্তাহে একদিন দেখা করে আসতে পারেন৷ কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নাবালিকারই হবে৷
[অন্ডালে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু, আহত ১]
সর্বশেষ খবর
-
এবার বিমানেই ক্রিকেট শচীনের, ‘আউট করতে পারবে না’, মাঝ আকাশে কাদের চ্যালেঞ্জ ছুড়লেন?
-
১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কেন উইলিয়ামসনের
-
ভারতীয় নাবিকদের উপর লাগাতার আক্রমণ আমেরিকার, মার্কিন দূতকে তলব নয়াদিল্লির
-
৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীকরণ, পিপিপি মডেলে নতুন ‘রোডম্যাপ’ ঘোষণা কারিগরিমন্ত্রী জগন্নাথের
-
‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর